editor
প্রকাশিত: 11:31 PM, February 10, 2022

জনপ্রশাসন মন্ত্রনালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবীতে সিলেটে মানববন্ধন
জেলা প্রশাসনের মাধ্যমে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রনালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশের আহ্বানে একযোগে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আজ বৃহস্পতিবার আইইবি সিলেট কেন্দ্রের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উন্নয়ন কাজে কারিগরি জ্ঞান ও অভিজ্ঞতা বিহীন জনবল দিয়ে প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন করানো হলে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাক্সিক্ষত জটিলতার সৃষ্টি হবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প-২০৪১ এর অভিষ্ঠ লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। এছাড়া প্রকৌশল কার্যক্রম অপ্রকৌশলীদের দ্বারা তদারক করা প্রকৌশলীদের জন্য অসম্মানজনক এবং এটি পৃথক একটি দপ্তরের মাধ্যমে প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া চালু অপ্রয়োজনীয় ও অনাকাক্সিক্ষত।
এই আদেশকে উলুবনে মুক্তোছড়ানো উল্লেখ করে বক্তারা আরো বলেন, গত ১৮-২০ জানুয়ারি অনুষ্ঠিত ডিসি সম্মেলনে ডিসিগণ কর্তৃক প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা সম্পর্কিত একটি অযৌক্তিক দাবী উত্থাপন করার প্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী তাৎক্ষণিক নাকচ করে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই অযৌক্তিক আদেশ দেশের উন্নয়ন বিরোধী ষড়যন্ত্র বলে আইইবি মনে করে।
আইইবি সিলেট কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী আব্দুল কাদিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার, আরইবি’র নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইইডি’র নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, শাবিপ্রবির প্রকৌশলী ড. মো: ইকবাল, আরএইচডি’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইনামুল কবির, পিডব্লিউডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকৌশলী নিজাম উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম ও প্রকৌশলী প্রদিপ কুমার বিশ^াস প্রমূখ।
‘অবৈধ আদেশ, মানি না, মানব না’ সেøাগানে মুখরিত হয়ে ওঠা মানববন্ধনে বক্তারা জানান, এই আদেশ অবিলম্বে বাতিল না হলে দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সাথে নিয়ে কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়