editor
প্রকাশিত: 8:44 PM, February 18, 2022

মহানগর আ’লীগ নেতার সাথে রিক্সা মালিক-শ্রমিকদের মতবিনিময়
বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম.এ হাসান জেবুল এর সাথে মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর সুবিদবাজারস্থ আলহাজ্ব আব্দুল গণি সুপার মার্কেটে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় মালিক-শ্রমিক নেতৃবৃন্দ তাদের দুঃখ, কষ্ট, দুর্ভোগ সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ধৈর্য্য সহকারে এ.টি.এম.এ হাসান জেবুল রিক্সা মালিক-শ্রমিকদের কথা শুনেন। তিনি সকল বিষয় অবগত হয়ে তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন হাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল আজিজ মনু, সংগঠনের মহানগর সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, জাতীয় রিক্সা শ্রমিকলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রিক্সা মালিক আনিসুর রহমান, তোফায়েল হোসেন, আজিজুর রহমান, আবুল কালাম, মজনু মিয়া, মুম সরদার, হামিদুল ইসলাম, সোহেল আহমদ, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় মালিক শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক পুলিশ কর্তৃক রিক্সা আটকের পর মালিকদেরকে ৩ হাজার টাকা জরিমানা দিতে হয়, সেটা খুব কষ্ট কর। তারা অতীতের ন্যায় ৫শত টাকা জরিমান বলবত করার দাবী জানান। নেতৃবৃন্দ আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী কর্তৃক ওলিতে-গলিতে চলাচলকারী ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি ও মোটর খুলে নিয়ে বিক্রী করার অভিযোগ করেন। মালিক শ্রমিক নেতৃবৃন্দ জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যতিত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৈধ ভাবে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের জন্য অস্থায়ী অনুমতি দেয়ার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
4 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ
6 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ
6 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 1 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে
4 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,
2 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়
7 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও
5 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা