editor
প্রকাশিত: 8:53 PM, March 3, 2022

মালনীছড়া ও হিলুয়াছড়া চা বাগানে চা পাতা চয়নের উদ্বোধন করলেন দানবীর ড. রাগীব আলী
উৎপাদনের কাক্ষিত লক্ষ্যমাত্রা নিয়ে সিলেট সদর উপজেলায় পৃথক পৃথকভাবে মালনীছড়া চা বাগান ও হিলুয়াছড়া ডিভিশন চা বাগান এর পাতা চয়ন-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বিপুল উৎস উদ্দীপনার মধ্য দিয়ে চা বাগানের পাতা চয়ন উদ্বোধন করেন মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক দানবীর ড. রাগীব আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী বলেছেন, মালনীছড়া চা বাগানের সেকশনে সেকশনে চা গাছে নতুন কুঁড়ি সবুজের শোভা বর্ধন করেছে। সতেজতায় হাসছে চা বাগান। বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকরাও চা পাতা উত্তোলনে অধীর আগ্রহে। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারনে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। তিনি আর বলেন, তারই ধারাবাহিকতায় মৌসুমের প্রথম এবছর চা পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্যদিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি দাবি জানান। আরো বেশি বেশি করে চা পাতা উত্তোলন কার্যক্রম বাড়াতে হবে। এবং গাছের যতœ নিতে হবে।
মালনীছড়া চা বাগানের ব্যবস্থাপক মো: সোহেল আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: আজম আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল হাই টিপু।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হেড টিলা ক্লার্ক মো: সজাউল করিম, ২য় টিলা ক্লার্ক মো: জাহাঙ্গীর আলম খান, বেলায়েত হোসেন, ২য় অফিস ক্লার্ক পরিতোষ দাস, ৩য় টিলা ক্লার্ক অধির বাউরী, সংকর গোয়ালা, রানা বাউরী প্রমুখ। উক্ত পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি দানবীর ড. রাগীব আলী ও বিশেষ অতিথি আব্দুল হাই টিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বাগানের নেতৃবৃন্দ এবং পঞ্চায়েত নেতৃবৃন্দ, সর্দারবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মালনীছড়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আমজাদ হোসেন, গীতা পাঠ করেন ফটিক ঠাকুর।
এদিকে হিলুয়াছড়া চা বাগানের চয়ন চা পাতা উদ্বোধনী অনুষ্ঠানেন আরো বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপক সুকুমার সরকার, বিদ্যুৎ তালুকদার, মুর্শেদ খাঁন, হেড টিলা ক্লার্ক বাদল চন্দ্র দেব, ২য় টিলা ক্লার্ক জাহিদ হুসেন, সোয়াইব আহমদ, সাব্বির আহমদ, ৩য় টিলা ক্লার্ক মজেন গঞ্জু, বিক্রম মাষ্টার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হিলুয়াছড়া জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা জালাল উদ্দিন, গীতা পাঠ করেন বিমল গঞ্জু। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন