editor
প্রকাশিত: 9:17 PM, March 7, 2022

তুরস্কে বৈঠক করবেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
ডেস্ক রিপোর্ট
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা আগামী বৃহস্পতিবার তুরস্কের আনাতলিয়ায় বৈঠক করবেন। খবর বিবিসির।
যুদ্ধের ১২তম দিনে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে তৃতীয় দফার শান্তি বৈঠক সোমবার স্থানীয় সময় বিকের ৪টার দিকে শুরু হতে যাচ্ছে।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার সঙ্গে দুই দফা ‘শান্তি আলোচনায় বসেছিল ইউক্রেনের প্রতিনিধিদল। সেই বৈঠক দুটিতে তেমন কোনো সমাধান পায়নি কিয়েভ।
ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফা আলোচনার জন্য রুশ প্রতিনিধিদল মস্কো থেকে বেলারুশে রওয়ানা হয়েছে বলে জানিয়েয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের যেসব জায়গায় যুদ্ধ চলছে, সেখান থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ জায়গায় চলে যাওয়ার সুযোগ তৈরির জন্য ‘মানবিক করিডর’ খোলার ব্যাপারে গত সপ্তাহের বৈঠকে মীমাংসা হয়। কিন্তু সেই করিডর নিশ্চিত করতে যে সাময়িক যুদ্ধবিরতি দরকার, তা পালন না করার জন্য দুই পক্ষ পরস্পরকে দায়ী করছে।
রাশিয়া বলছে, তারা মোট ছয়টি মানবিক করিডর খুলেছে। কিন্তু ইউক্রেন সরকার অভিযোগ করছে, এসব করিডরের সবই রাশিয়া ও বেলারুশমুখী।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। অভিযানের পঞ্চম দিনে দুই দেশের প্রতিনিধিদল যুদ্ধের অবসানের লক্ষ্যে শান্তি আলোচনায় বসে। ইউক্রেন-বেলারুশ সীমান্তে বেলারুশের গোমেল এলাকায় প্রথম বৈঠকটি হয়।
সেই বৈঠকে আশানুরূপ ফল না পেয়ে যুদ্ধের অষ্টম দিন ৩ মার্চ যুদ্ধবিরতির পথ খুঁজতে দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসে ইউক্রেন ও রুশ প্রতিনিধিদল। ওই আলোচনায়ও তেমন ফল পায়নি কিয়েভ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন