editor
প্রকাশিত: 8:46 PM, March 11, 2022

চরম ভোগান্তির নাম চুনারুঘাট খোয়াই সেতু
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাকে পূর্ব-পশ্চিমে দুই ভাগে বিভক্ত করেছে জেলার সবচেয়ে বড় নদ খোয়াই। আর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে চারটি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষ সদরের সঙ্গে সংযোগ তৈরি করছে এই সেতুর (বেইলি ব্রিজ) মাধ্যমে। সেতুটি প্রশস্ত কম হওয়ায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হয় সেতু পারাপার হওয়া মানুষদের।
এর মধ্যে সেতুটি ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।
পারাপারের জন্য যানবাহন উঠলেই কেঁপে ওঠে সেতুটি। সেতুর জীবনকাল (মেয়াদ) শেষ হয়ে গেলেও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বলছে, সেতুটি ঝুঁকিপূর্ণ নয়, ভালোভাবে সংস্কার করলে আরো দীর্ঘদিন এই সেতু দিয়ে চলাচল করা যাবে।
এদিকে, খোয়াই সেতু দিয়ে উপজেলার সাটিয়াজুড়ী, রাণীগাঁও, মিরাশী ও গাজীপুর ইউনিয়নের মানুষকে উপজেলা সদরে আসতে হয়। এ ছাড়া মীরপুর নতুনবাজার-রেমা সড়ক দিয়ে সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল থেকে চুনারুঘাট সদরে যাতায়াত করার ক্ষেত্রেও সেতুটি ব্যবহার করতে হয়। যে কারণে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে বিবেচিত হয় এটি।
সরেজমিনে চুনারুঘাট খোয়াই সেতুতে গিয়ে দেখা যায়, উপজেলা সদরে প্রায় আধা কিলোমিটারের মধ্যে অবস্থিত সেতুটি সময়ের ব্যবধানে বেশ নড়বড়ে অবস্থায়। কোনো ভারী যানবাহন খোয়াই সেতু দিয়ে চলাচল করলে সেতুটি কেঁপে ওঠে। সেতুর ওপরের অংশের স্টিলের পাটাতনগুলোর অনেক অংশ ভেঙে গেছে। সেগুলো জোড়াতালি ও ঝালাই দিয়ে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
প্রায়ই এ সেতুতে ঘটছে দুর্ঘটনা। এদিকে প্রশস্ত কম হওয়ায় বড় যানবাহন সেতুতে উঠলে দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এক দিকে ঝুঁকি, অপরদিকে যানজট। এ অবস্থায় চরম ভোগান্তিতে আছেন উপজেলার খোয়াই নদের দুপারের লাখ লাখ মানুষ।
নাম প্রকাশ না করার শর্তে সড়ক ও জনপথ বিভাগের একজন ঠিকাদার বলেন, খোয়াই নদের ওপর যে ধরনের সেতু নির্মাণ করা হয়েছে, তার মেয়াদ দশ বছরের মতো হয়। আশির দশকে এ সেতু নির্মাণ করা হয়েছিল। অনেক আগেই সেতুর মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী অটোরিকশাচালক রমজান আলী বলেন, খোয়াই সেতু দিয়ে পারাপারের সময় যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। মাইক্রোবাসচালক গিয়াস উদ্দিন বলেন, এ সেতুর ওপর গাড়ি নিয়ে উঠলে সেতু কেঁপে ওঠে। আল্লাহ আল্লাহ বলে সেতু পার হই। কারণ কখন যে পাটাতন দেবে গাড়ি নদে পড়ে কে জানে।
চুনারুঘাট বাজারের মুদি ব্যবসায়ী ইয়াকুত মিয়া বলেন, সেতু দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলে। সেতুটি অতি পুরনো হওয়ায় সেতুর অনেক স্থান দেবে গেছে। এ ছাড়া সেতুর প্রশস্ততা কম হওয়ায় একসঙ্গে দুই দিক দিয়ে যানবাহন চলাচল করতে পারে না। সৃষ্টি হয় যানজটের। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়। বিশেষ করে মুর্মূষু রোগী ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বেশি ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে এ সেতুর পাশে নতুন আরেকটি পাকা সেতু নির্মাণের দাবি করেন এ ব্যবসায়ী।
চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর বলেন, এ সেতুর পাশে নতুন আরেকটি পাকা সেতু নির্মাণের জন্য সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে। সেতু নির্মাণের জরিপ কাজ চলছে। আশা করি পাকা সেতু নির্মাণ হলে মানুষের কষ্ট লাঘব হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন