editor
প্রকাশিত: 11:35 AM, March 18, 2022

ওসমানী হাসপাতালে বিএনএ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নার্সিং কর্মকর্তারা। পরে হাসপাতালের মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসের বিশাল কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি ও ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. ময়নুল হক।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. মো. ময়নুল হক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুঁতোয়গাথা। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজীবন মানুষের অধিকার আদায়ের জন্য লড়ে গেছেন। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তাঁর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে সশ্রদ্ধভরে স্মরণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য কাজ করে গেছেন। মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিতে তিনি আজন্ম লড়ে গেছেন। তাঁর হাত ধরে এদেশের চিকিৎসার সেবায় যে পরিবর্তনের ছোঁয়া লেগেছিল, এখনো সেগুলোর ধারাবাহিকতা চলছে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, হাসপাতালের গাইনী ও অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, হাসপাতালের উপ পরিচালক ডা. মো. আবদুল গফ্ফার, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার), ডা. মাহবুবুল আলম, গাইনী ও অবস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আক্তার, আবাসিক সার্জন ডা. রাশেদ আশরাফ, আবাসিক সার্জন (শিশু সার্জারি) ডা. শবনম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম, সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ অঞ্জলী রানী দেব, সেবা তত্ত্বাবধায়ক, মোসাম্মৎ রিনা বেগম, উপ সেবা তত্ত্বাবধায়ক চম্পা ইয়াসমিন ও সকল নার্সিং সুপারভাইজার।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে