editor

প্রকাশিত: 12:25 AM, March 24, 2022

সংঘাতের আশঙ্কা : জৈন্তাপুর সীমান্তের জিরোলাইন থেকে পাথর উত্তোলন!

সংঘাতের আশঙ্কা : জৈন্তাপুর সীমান্তের জিরোলাইন থেকে পাথর উত্তোলন!

সংঘাতের আশঙ্কা : জৈন্তাপুর সীমান্তের জিরোলাইন থেকে পাথর উত্তোলন!

জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে বন্ধ পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন করছে প্রভাবশালী চক্র। সীমান্তের জিরোলাইন এলাকা থেকে পাথর উত্তোলনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে যেকোনো মুহুর্তে প্রাণ হারাতে পারেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, তাদের বাধার মুখে পড়তে হয় না। তাই তারা পেটের দায়ে অন্যের হয়ে পাথর তুলতে কাজে আসেন। উত্তোলিত পাথর নদী তীরে নিয়ে নৌকাযোগে নিয়ে যাওয়া হয়।

সরেজমিন দেখা গেছে, কয়েকশ শ্রমিক দিনে ১২৮০ নম্বর আর্ন্তজাতিক পিলার এলাকা থেকে বড় বড় গর্ত খনন করে পাথর উত্তোলন করে রাংপানি (শ্রীপুর) নদীর তীরে জড়ো করছেন। সন্ধ্যা নামার পর পরই উত্তোলিত পাথর নৌকাযোগে নিয়ে যাওয়া হয় আসামপাড়া, চার নম্বর বাংলাবাজার, আদর্শগ্রামসহ বিভিন্ন এলাকায় । সেখান থেকে বিক্রি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পাথর উত্তোলনকারী শ্রমিকরা বলেন, ‘মহাজনরা পাথর উত্তোলনে করে নদীর পাশে জড়ো করতে বলেছেন। আমরা নৌকা প্রতি ৮০০ টাকা মজুরি পাই। পেটের দায়ে শ্রীপুর পাথর কোয়ারিতে পাথর উত্তোলন করি। ’

সীমান্ত বাহিনী বিজিবি বাধা দেয় কিনা এমন প্রশ্নে শ্রমিকরা বলেন, ‘মহাজনের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লাইন রয়েছে। সেজন্য আমাদের কিছু বলে না। ’

সীমান্তের জিরোলাইনে পাথর উত্তোলন করতে বিএসএফের সদস্যরা সমস্যা করে কিনা জানতে চাইলে শ্রমিকরা বলেন, ‘বিএসএফের সদস্যরা দেখলে আমরা পালিয়ে যাই। ’

স্থানীয় পাথর ব্যবসায়ীরা বলেন, ‘গত দুই মাস ধরে বন্ধ থাকা শ্রীপুর পাথর কোয়ারি থেকে প্রভাবশালী একটি পাথরখেকো চক্র সীমান্তের ১২৮০ পিলার এলাকা থেকে শ্রমিক দিয়ে পাথর উত্তোলন করে আসছে’

তারা জানান, ‘সীমান্তে পাথর উত্তোলনের জন্য বিএসএফ বাধা দেয়। তারপরও পাথর উত্তোলন হচ্ছে। পাথর উত্তোলনকে কেন্দ্র করে যেকোনো মুহুর্তে বিএসএফের সদস্যরা গুলি করতে পারে। ’

স্থানীয় ব্যবসায়ী ইসমাইল আলী বলেন, ‘শ্রীপুর পাথর কোয়ারিতে আগে পাথর উত্তোলন করে ব্যবসা করতাম। কোয়ারিতে পাথর উত্তোলনের অযোগ্য হওয়ায় সরকার ইজারা বাতিল করে। তারপর থেকে কোয়ারি বন্ধ রয়েছে’। সম্প্রতি একটি চক্র সীমান্তে জিরোলাইন অতিক্রম করে পাথর উত্তোলন করছে। জিরোলাইন অতিক্রম করা কোনোভাবে কাম্য নয়।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, ‘শ্রীপুর কোয়ারি সরকারিভাবে বন্ধ রয়েছে। কোয়ারির জিরোলাইন থেকে পাথর উত্তোলন হচ্ছে বিষয়টি আমার জানা নেই। ’

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। শ্রীপুরবন্ধ কোয়ারি থেকে পাথর উত্তোলনের বিষয়টি কেউ আমাকে অবগত করেননি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে