editor
প্রকাশিত: 11:35 AM, March 25, 2022

কানাইঘাটে যুবককে কুপিয়ে হত্যা
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী অঞ্চল কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে শাহেদ আহমদ নামে (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির আগতালুক গ্রামে এঘটনা ঘটে।
পেশায় দিনমজুর নিহত শাহেদ আহমদ ওই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। এ সময় আহত হয়েছেন নিহত শাহেদের তিন সহোদরসহ চারজন।
আহতরা হলেন-শাহেদ আহমদের ভাই সুলতান আহমদ (৪৮), মস্তাক আহমদ (৩৫) ও সোহেল আহমদ (২৫) এবং তাদের চাচাতো ভাই আনছার উদ্দিন ((৬৫)।
আহত চারজনকেই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সোহেল আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।
তিনি বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে আগতালুক গ্রামের জসিম মোল্লার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে খুন হওয়া সাহেদ আহমদের পরিবারের বিরোধ চলে আসছিল। দুই বছর আগে দু’পক্ষের মধ্যে মারামারি হয়।
এরই জের ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জসিম, লোকমান, কামাল উদ্দিন, আলমসহ ২০-২৫ জন শাহেদের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে এলে তার ভাইদেরকেও কুপিয়ে জখম করা হয়।
হামলাকারীদের অস্ত্রের আঘাতে শাহেদ আহমদের মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে যায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের পর শাহেদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে রওয়ানা হলে পথেই তার মৃত্যু হয়। নিহত শাহেদ ৪ ছেলে সন্তানের জনক বলেও জানান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম রাত ১২টায় জানান, ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। কাউকে আটক করা যায়নি, কেউ অভিযোগও দায়ের করেননি।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুরো বিষয় খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর