editor
প্রকাশিত: 8:27 PM, December 11, 2021

বিজয়ের মাসে সম্পদ রক্ষায় মুক্তিযোদ্ধার আকুঁতি
নিজস্ব প্রতিবেদক
আপন চাচাতো ভাইদের দখল থেকে নিজের পৈত্রিক সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মজিদ ওরফে বাবু। শনিবার বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল রাধানগরের সৈয়দ আব্দুল ছাত্তারের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবু বলেন, আমি ব্যবসা ও কৃষিকাজ সূত্রে গ্রামের বাড়িতে অবস্থান করি। আমার দাদার নামে সিলেট নগরীর মিউনিসিপ্যালিটি মৌজার জেএল নং ৭৬ স্থিত কুমারপাড়া ঝর্ণারপাড় এলাকায় ৬০ শতকসহ কিছু জমি রয়েছে। উত্তরাধীকারী সূত্রে এসব জমির মালিক হলেন আমার পিতা সৈয়দ আব্দুস সাত্তার, চাচা আব্দুস ছালাম, আবদুস সামাদ। আমি গোয়াইনঘাটের বাড়িতে থাকার সুবাদে এসব সম্পত্তি আমার চাচাতো ভাইয়েরা দেখাশুনা করতেন। আমি মাঝ মধ্যে আসা যাওয়া করি।
আব্দুল মজিদ বাবু বলেন, আমার চাচাতো ভাইয়েরা উত্তরাধীকারী সূত্রে পাওয়া নিজ অংশের জমি বিক্রি করে দেন। আমার পিতা আবদুস সাত্তারের নামীয় ভূমি অবিক্রিত থাকায় চাচা আবদুস সামাদের উত্তরাধীকারীরা দেখাশোনা করতে থাকেন। তাদের অংশে প্রাপ্ত ভূমি বিক্রি হওয়ার সূবাদে চাচাতো ভাইয়েরা আমার অংশে বসবাস করে আসছেন। এক পর্যায়ে তার আমার ভূমি ক্রয় করার প্রস্তাব করলে আমি সম্মতি দেইনি। এরপর থেকে তারা আমার সাথে নানারকম টাল-বাহানা শুরু করেন। পরবর্তীতে জমি বিক্রি কার্যক্রম নিয়ে কথা বলার অনুরোধ করলে তাঁরা নানা কৌশলে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে-এমন আভাস পাওয়ার পর থেকে ঝর্ণারপাড়স্থ বাসায় ঘনঘন যাতায়াত করতে থাকি। বাসায় ঘনঘন যাতায়াতের বিষয়টি মেনে নিতে পারেনি চাচাতো ভাইয়েরা। তাঁরা এক পর্যায়ে আমার প্রতি মারমুখী আচরণ করতে শুরু করে।
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ আরো বলেন, অবস্থা বেগতিক দেখে বিষয়টি নিয়ে নিজের স্বজনদের সাথে কথা বলি। এতে চাচাতো ভাইয়েরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। আমাকে নানা ভয়-ভীতি এবং হুমকী প্রদর্শন করতে থাকে। এমনকি আমাকে প্রাণে মেরে ফেলারও প্রস্তুতি গ্রহণ করে। তাদের হুমকিতে আমি নিরাপত্তহীনতায় রয়েছি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, একাত্তরে যুদ্ধে যাওয়ার কারণে পাকিস্তানি হায়েনারা প্রকাশ্যে প্রকাশ্যে আমার মা ও বড় ভাইকে গুলি করে হত্যা করেছে। তারপরও আমি মাথা নত করিনি। আজ ২০২১ সালে এসেও কোনো অসত্য কিংবা আত্মসাতকারীর সামনে নিজের মাথা নত করতে চাইনা। বিজয়ের এই মাসে ঘটনার সত্যতা অনুসন্ধান করে দখলদারদের হাতে পৈত্রিক সম্পত্তি রক্ষা ও জীবন রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়