editor
প্রকাশিত: 9:45 PM, March 27, 2022
বিশ্ব নাট্য দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আজ (২৭ মার্চ) বিকাল ৪:৩০টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় নাটক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য এবং নাট্য দিবসের বাণী পাঠ করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। আবৃত্তিশিল্পী সুলতানার সঞ্চালনায় এরপরপরই দিক থিয়েটার শাবিপ্রবি সিলেট মঞ্চায়ন করে ‘আভাস’ নাটকটি। নাটকটির রচনায় ছিলেন মোতাহার হোসেন সোহেল এবং নির্দেশনায় ছিলেন আব্দুল বাছিত সাদাফ। এরপর সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় জেলা শিল্পকলা একাডেমি সংগীত, নৃত্য ও আবৃত্তি দলের পরিবেশনায় সম্মেলক সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। সংগীত ও নৃত্য পরিচালনায় ছিলেন একাডেমির প্রশিক্ষক পূর্ণিমা দত্ত রায়, অরুণ কান্তি তালুকদার, জ্যোতি ভট্টাচার্য্য, প্রতীক এন্দ, মো. জসিম উদ্দীন ও প্রতিভা রায় কেয়া। একক পরিবেশনায় ছিলেন মাইবম আইরিন লৈনা, লিজা পাল ও নিবেদিতা পাল।- বিজ্ঞপ্তি
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১
7 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)