editor
প্রকাশিত: 8:22 PM, March 30, 2022

বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের জাতীয় সম্পদ : তাহমিন আহমদ
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ বলেছেন, বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে আমদেরকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। দক্ষ জনশক্তি গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই। কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষতা থাকলে চাকুরী আপনার হাতের মুঠোয়। যারা কাজকে ভালোবাসেন এবং সময়কে মূল্যায়ন করেন তাদেরকে চাকুরীর পেছনে ছুটতে হয়না, চাকুরী তাদের পেছনে ছুটে। তাই বিদেশমুখীতা পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে প্রশিক্ষণ গ্রহণের মধ্যেমে প্রশিক্ষিত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান।
তিনি ৩০ মার্চ বুধবার সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন মাঠে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ), ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে বিদেশ ফেরত কর্মীদের দিনব্যাপী চাকুরীমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিইএফ এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল আসিফ আইয়ুব এর সঞ্চালায় অনুষ্ঠানে চেম্বার সভাপতি আরো বলেন, সরকার জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে দেশব্যাপী অনেকগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন। যেখানে তরুণরা বিনামূল্যে ও স্বল্পমূল্যে নানামুখী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, দক্ষতা ছাড়া বিশ্বের কোন দেশেই টিকে থাকা যায় না। উদাহরণ স্বরূপ তিনি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার দুবাই সফরের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, বাংলাদেশর দক্ষ শ্রমিকরা সেখানে বড় বড় কোম্পানী ও প্রতিষ্ঠানে কাজ করছেন এবং অদক্ষ, অনভিজ্ঞরা কাজের অভাবে পথে পথে ঘুরছেন। তাই দেশ এবং নিজের প্রয়োজনে কারিগরি কাজের দক্ষতা অর্জন করতে হবে। তিনি বিদেশ ফেরত কর্মীদের চাকুরীমেলাটি আয়োজনে এগিয়ে আসায় বিইএফ ও আইএলও-কে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিইএফ এর জয়েন্ট সেক্রেটারী জেনারেল আসিফ আইয়ুব ও আইএলও এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার তানজেল আহসান বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল সন্তোষ কুমার দত্ত, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লাহ্ মোল্লা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সিলেট এর উপ পরিচালক রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মীর কামরুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক ও নাসিব, সিলেট এর সভাপতি আলীমুল এহছান চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান, স্কীল-২০২১ প্রজেক্ট সিলেটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামন, টিটিসির ইন্সট্রাক্টর শাহ আলম পাটোয়ারী, জাকির হোসেন, রেজাউল করিম, জব রিপ্লেসম্যান্ট নিলুফার ইয়াসমিন নিলা প্রমুখ।
চাকুরীমেলায় বারাকা পাওয়ার লিঃ, হোটেল নির্ভানা ইন, আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ, লা-ভিস্তা হোটেল, মাউন্ট এডোরো হসপিটাল, ফুলকলি ফুড প্রডাক্ট্স, আফজাহ্ সুইট্স, ইউসেপ, প্রবাসী কল্যাণ ব্যাংক, সিলেট টিটিসি সহ প্রায় ২৪টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টল গ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ, সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ, বিদেশ ফেরত কর্মীবৃন্দ এবং সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি
7 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
6 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিশিষ্ট সাংবাদিক
6 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক
7 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে
1 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক
2 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি
7 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের
6 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও