editor
প্রকাশিত: 11:48 PM, April 8, 2022

রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে জঙ্গলে!
ডেস্ক রিপোর্ট
১৭ এপ্রিলই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। খবর অনুযায়ী, রণবীর কাপুরের পৈতৃক বাড়ি অর্থাৎ আর কে হাউসেই বসবে আলিয়া ও রণবীরের বিয়ের আসর। বিয়েতে কী পরবেন এই জুটি, তা নিয়েও নানা জল্পনা। শোনা যাচ্ছে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সাজবেন আলিয়া ও রণবীর! এরই মধ্যে ফাঁস হয়েছে আলিয়া ও রণবীরের বিয়ের অতিথি তালিকাও। আর এবার বলিউডের হাওয়ায় আলিয়া ও রণবীরের হানিমুন নিয়ে তুমুল গুঞ্জন। রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, এই জুটি নাকি মধুচন্দ্রিমার জন্য উড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায়! চলতি বছরের শুরুতেই আলিয়াকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছিলেন রণবীর।
ইনস্টাগ্রামে অন্তরঙ্গ ছবিও পোস্ট করেছিলেন আলিয়া। দক্ষিণ আফ্রিকার জঙ্গল সাফারি নাকি এতটাই ভাল লেগেছে আলিয়া ও রণবীরের, যে মধুচন্দ্রিমার ডেস্টিনেশন হিসেবে সেই জঙ্গলকেই বেছে নিলেন এই তারকা জুটি।
তবে বিয়ে বা হানিমুন নিয়ে গুঞ্জনে নানা কথা শোনা গেলেও, এ ব্যাপারে কিন্তু মুখ খোলেননি রণবীর বা আলিয়া কেউই। আলিয়ার পরিবারের জন্যই এপ্রিলে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রণবীর। গুরুতর অসুস্থ আলিয়ার দাদু এন রাজদান। তিনি নাতনির বিয়ে দেখে যেতে চান। নাতজামাই হিসেবে রণবীরকেও তার খুবই পছন্দ। সেই কারণেই তড়িঘড়ি এই বিয়ের আয়োজন। গত কয়েক বছর ধরেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে নানা খবর শোনা গিয়েছে। নিজেদের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে কখনই মুখ খোলেননি দুই তারকা। তবে এবারে বিয়ের খবর পাকা বলেই খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই বিয়ের শপিং শেষ করে ফেলেছেন কাপুর ও ভাট পরিবার।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে