editor
প্রকাশিত: 7:43 PM, April 26, 2022

দারিদ্রতা মুক্ত সমাজ গঠনে যাকাত ভিত্তিক অর্থনীতির বিকল্প নেই : প্রফেসর সৈয়দ মুহাম্মদ একরামুল হক
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষেরা আমাদেরই আপনজন। শুধু তাই নয়, বিত্তবানদের উপর তাদের হক রয়েছে। যা অবশ্যই আদায় করতে হবে। আর তা কেবলই যাকাত ভিত্তিক অর্থনীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় সম্ভব। তবুও বিত্তবানদের উচিত স্বউদ্যোগে যাকাত প্রদান করা। সঠিক খাতে যাকাতের প্রয়োগ হলে সমাজ থেকে ক্ষুধা ও দারিদ্র দুর হয়ে যাবে। আনজুমানের উদ্যোগে ২ জন ভাইকে রিক্সা বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে দুটি পরিবারের আয় রোজগারে একটি স্থায়ী পথ সৃষ্টি হয়েছে। এভাবে অসহায় মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর কুদরত উল্লাহ মসজিদ প্রাঙ্গনে স্বনির্ভরতা তৈরীর লক্ষ্যে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের যাকাত তহবিল থেকে শ্রমজীবি মানুষের মাঝে রিক্সা বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আনজুমানের সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলিম উদ্দিন, সমাজসেবী ইঞ্জিনিয়ার নিয়াজ মো: আজিজুল করিম, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা ওলীউর রহমান সিরাজী, কাজী মাওলানা আবুল কাশেম চৌধুরী, ইফতেখার আহমদ, ফয়জুল ইসলাম জায়গীরদার ও সোহেল আহমদ চৌধুরী প্রমূখ।-বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল