editor
প্রকাশিত: 8:20 PM, December 20, 2021

‘মোনা’ চলচ্চিত্রে আরিয়ানার অভিষেক
অনলাইন ডেস্ক
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে আরও এক নতুন মুখ আরিয়ানার। প্রযোজনা সংস্থাটির ‘মোনা’ ছবিতে দেখা যাবে বিবিএ পড়ুয়া এই নবাগতকে। জাজের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।
নিচে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
“আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’- এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠীদের দেখে যাবো? ঢালিউডে কি কেউ আসবে না? আমাদের সিনিয়ররা এখনো বলে, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু, জাজ তা বিশ্বাস করে না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশি আধুনিক এবং রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সাথে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলে। সেকথা মাথায় রেখে, জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে। জাজের সাথে নিয়মিত কাজ করা নায়িকা বা শিল্পীদের নিয়মিত জিম, ফাইট ও অভিনয় প্রশিক্ষণে অংশ নিতে হয়। হয়তো, এতোদিন লম্বা এবং জিরো ফিগার উপহার দিতে পারিনি। কিন্তু, এই প্রথম জাজ ‘জিরো ফিগার’- এর একজন সুন্দরী নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসবে। নাম ‘আরিয়ানা’। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ ২য় সেমিস্টারে পড়ছে। আরিয়ানার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে সে দারুণ পারদর্শী। জাজের ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। সবাই আরিয়ানার জন্য দোয়া করবেন। পরিশেষে একটি কথা না বললেই নয়, আরিয়ানা যদি নিয়মিত নিজেকে মেইনটেইন করে, বাংলা চলচ্চিত্রে ভালো অবস্থান তৈরি করবে এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রি একজন অসাধারণ শিল্পী পাবেন। সঙ্গে থাকুন।”
(ফেসবুক থেকে সংগৃহীত)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে