editor

প্রকাশিত: 11:52 PM, November 6, 2021

শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার পেল আইডিয়া, ব্র্যাক ও শেভরনের জীবিকা প্রকল্পের সমবায় সমিতি 

শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার পেল আইডিয়া, ব্র্যাক ও শেভরনের জীবিকা প্রকল্পের সমবায় সমিতি 

শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার পেল আইডিয়া, ব্র্যাক ও শেভরনের জীবিকা প্রকল্পের সমবায় সমিতি 

নবীগঞ্জ প্রতিনিধি
 বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন – এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৬ নভেম্বর)  বর্ণাঢ্যভাবে পালিত হলো ৫০তম জাতীয় সমবায় দিবস। এই অনুষ্ঠানে নবীগঞ্জ উপজেলা পর্যায়ে কৃষিভিত্তিক/ সার্বিক গ্রাম উন্নয়ন বিভাগে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কার পায় শেভরনের অর্থায়নে ব্র্যাক ও আইডিয়া  পরিচালিত জীবিকা প্রকল্পের কসবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।
উৎসবমুখর এই দিবসটি নবীগঞ্জে অবস্থিত বিভিন্ন সমবায়ের সদস্যদের উপস্থিতি এবং কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। জনাব উত্তম কুমার দাস, এসিল্যান্ড নবীগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে,  অনুষ্টানে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,  প্রেসক্লাবের সভাপতি বাবু উত্তম কুমার পাল হিমেল, পজীপ কর্মকর্তা  শাকিব আহমেদ,  দিলারা হোসেন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন  হাফিজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা, নবীগঞ্জ।
দিবসটির উদযাপন শুরু হয় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
আলোচনা সভায় জীবিকা প্রকল্প দ্বারা পরিচালিত কসবা  সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষে কথা বলেন, কসবা সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও জীবিকা প্রকল্পের পক্ষে বক্তব্য রাখেন আইডিয়া জীবকা প্রকল্প ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, সমবায়ের প্রতিনিধি হিসেবে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সমবায় অধিদপ্তরের সার্বক্ষণিক সহযোগিতা এবং নিবন্ধন অর্জনের মাধ্যমে তাদের সমিতি সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ ভুমিকা রেখেছে। এরইসাথে তাদের সমবায় গঠন এবং পরিচালনায় সর্বদা সাহায্য করায় তিনি ব্র্যাক এবং শেভরনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জীবিকা প্রকল্প শেভরনের পরিচালিত গ্যাসক্ষেত্রের আশপাশে বসবাসরত পিছিয়ে পড়া জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়। শেভরনের বিপিআই ইনিশিয়েটিভ দ্বারা এই প্রকল্পটি পরিচালিত হয় এবং ২০১৫ সন থেকে ব্র্যাক ও তার সহযোগী পার্টনার আইডিয়া এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। জীবিকা প্রকল্পের মাধ্যমে ১১০টি সমবায় প্রতিষ্ঠা করা হয় যা পরে সরকারের সমবায় অধিদপ্তরের অধীনে নিবন্ধন লাভ করে। প্রকল্পটির দ্বিতীয় মেয়াদে, ২০২২ সাল নাগাদ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সমবায় সমিতি সমূহের টেকসইকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন