editor
প্রকাশিত: 7:11 PM, December 10, 2021

ন্যায়বিচার পাওয়ার উদাহরণ আবরার হত্যার রায়
নিজস্ব প্রতিবেদক
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় মানুষের ন্যায়বিচারপ্রাপ্তির উদাহরণ বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের পবিত্র সংবিধানে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করেছিলেন।
আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অধিকারগুলোকে বাস্তব রূপ দিচ্ছেন। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মানবিকতা ও মানবাধিকারের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালি-পরবর্তী আলোচনা সভায় প্রধান তিনি এসব কথা বলেন।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া র্যালী নগরের কোর্ট পয়েন্ট ঘুরে সমাবেশ স্থালে গিয়ে শেষ হয়।
বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশ অনেক সূচকে উন্নতি করে বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে। দেশে নারী-পুরুষ সবার অধিকার নিশ্চিত হয়েছে, ধনী দরিদ্র বৈষম্যও কমেছে। আরও কমিয়ে আনতে সরকার কাজ করছে। এর সুফল হিসেবে বলা যায়, তৃতীয় লিঙ্গের লোকজন, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীও সমান অধিকার ভোগ করছে।
‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ইউনিটের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ।
১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালন করে ১৯৪৮ সাল থেকে। দিবসকে কেন্দ্র করে সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর থেকে র্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মূল র্যালিতে সম্পৃক্ত হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়