editor

প্রকাশিত: 11:25 AM, December 1, 2022

দু’ভাগে বিভক্ত গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন স্পেন !

দু’ভাগে বিভক্ত গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন স্পেন !

দু’ভাগে বিভক্ত গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন স্পেন !

কবির আল মাহমুদ, স্পেন :
চরম অনিয়ম, অপ্রীতিকর ঘটনা আর অন্তর্দ্বন্দ্বের ফলে কমিটি গঠনের ছয় মাসের মাথায় দু’ভাগে বিভক্ত হলো স্পেনের বৃহত্তর আঞ্চলিক সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন। স্পেনে বসবাসরত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ মৌলভিবাজার এবং সিলেট জেলা নিয়ে গঠিত বৃহত্তর সিলেটবাসীদের এই সংগঠনএর কমিটি গঠন নিয়ে আভ্যন্তরিন বিষয় নিয়ে গত কয়েকবছর ধরে সাবেক ও বর্তমান কমিটির সদস্যদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলে আসছিল। মূলত পদ-পদবি আর অর্থ তসরুপের ঘটনা থাকলে তা কখনো প্রকাশ্যে আসেনি। আর এসব ঘটনা চরম আকার ধারন করে গত তারিখ ২৯মে নতুন কমিটি হওয়ার পর। গত ৩০ নভেম্বর মাদ্রিদের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপমান ও লাঞ্ছনার অভিযোগ এনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেন থেকে দুই জন সহ-সভাপতি ও একজন যুগ্ন সম্পাদকসহ ৮ পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পরে পেশ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রিগ্যান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুল মালিক এমদাদ,বেলাল আহমদ,১ম সদস্য রমিজ উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কাইয়ুম সেলিম প্রমুখ।
লিখিত বক্তব্যে হুমায়ুন কবির রিগান বলেন, ২০০০ সালে স্পেনে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে মাদ্রিদে গ্রেটার সিলেট জালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠনটি প্রতি ২বছর পর ইলেকশন কিংবা সিলেকশন নতুন কমিটি। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রায় ৪ বছর কমিটি বিহীন থাকার পর মুজাক্কির সেলিম আসাদ পরিষদ পূর্ণ প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটি গঠিত হওয়ার পর উপদেষ্টা কমিটি গঠনকে কেন্দ্র করে মূলত এই বিভক্তি। নতুন সভাপতি আব্দুল মুত্তাকিন মুজাক্কির ও সাধারণ সম্পাদক সেলিম আলমের মনগড়া সিদ্ধান্তে তাদের মনোনীত ব্যক্তিদের নিয়ে নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়। যা সম্পূর্ণ সংগঠনের নীতিঃবহির্ভুত।
 অথচ নির্বাচিত কমিটি গঠন হওয়ার সাবেক কমিটির কাছ থেকে পাওয়া সংগ্রহকৃত অর্থ সংরক্ষনের জন্য একটি যৌথ একাউন্টে খুলার কথা। সেটা না করে তাদের অবৈধ ফায়দা হাসিলের জন্য তড়িগড়ি করে এই উপদেষ্টা কমিটি গঠন।
১ম সদস্য রমিজ উদ্দিন এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সভাপতি রাতে ব্যবসা আর দিনে ঘুমে কাঁটান আর সাধারণ সম্পাদ অন্য দেশে বসবাস করে একের পর এক হঠকারী সিদ্ধান্তে সিলেটের প্রবীণ ও শীর্ষনেতারা কমিউনিটিতে প্রশ্নের সম্মুখীন হয়েছেন বহুবার। তাই আমাদের পদত্যাগ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই।
সংগঠনের সহ সভাপতি মোঃ আব্দুল মালিক এমদাদ ছয় মাসের কার্যকালে সংগঠনে স্বচ্ছ্বতার অভাব উল্লেখ করে বলেন, হিসাব কখনোই স্বচ্ছ্বতার সাথে সদস্যদের সামনে উপস্থাপন করা হয়না। তাই ৩৫ সদস্যের কমিটির মধ্যে আমরা শীর্ষ ৮ জন আজ পদত্যাগ করছি।যাঁরা পদত্যাগ করেছি সকলেই পুরনো সদস্য। পর্যায়ক্রমে বাকিরা পদত্যাগ করবে।  আমাদের সকলেরই একটা সম্মান আছে। কিন্তু নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদক এর একের পর এক হটকারী গ্রহণ করে আমদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে। কমিউনিটিতে সিলেটের সুনাম অর্জনের চেয়ে অপমান করা হচ্ছে।
প্রবীণ রাজনীতিবিদ ও স্পেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, বর্তমান কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বলেন, ইতোমধ্যে যারা পদত্যাগ করেছেন এবং স্পেনে বসবাসরত সিলেট বিভাগের সর্বস্তরের বাসিন্দাদের নিয়ে বৃহত্তর সিলেটের আদি সংগঠন জালালাবাদ এসোসিয়েশন, স্পেন গঠনের মধ্যদিয়ে সকল অন্যায় ও দুর্নীতির জবাব দেয়ার পত্যয় ব্যাক্ত করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী