editor
প্রকাশিত: 7:52 PM, November 12, 2021

বাউলরা দেশের মাটি ও মানুষের কথা বলে : এটিএম ফয়েজ উদ্দিন
বাউল কল্যাণ সমিতি,সিলেট বিভাগ উদ্যোগে ও কলিম শাহ বাউল সংঘ’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় বাউল শিল্পী দিদার চৌধুরীর সম্মানে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম ফয়েজ উদ্দিন বলেন, বাউলরা এ দেশের মাটি ও মানুষের কথা বলে। বাংলাদেশের সাংস্কৃতি অঙ্গনকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বাউলদের কাজ করতে হবে। তারা গানের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করে বহিবিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করছেন। আমাদের হাজার বছরের ঐতিহ্য মরমি সাধকদের কালজয়ী গান ও বাউল গানগুলো আজ একশ্রেণির তথাকথিত বাউল লেবাসধারী শিল্পীদের অনৈতিক কর্মকা-ে মারাত্মক হুমকির মুখে পড়েছে। আমাদের এই মরমি সাধকদের গান ও বাউল গান কে ধ্বংসের হাত থেকে সুরক্ষার জন্য কামাল উদ্দিন রাসেল এর নেতৃত্বে বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ গঠিত হয়েছে। কামাল উদ্দিন রাসেল বাউল গান সুরক্ষার স্বার্থে কথা বলতে যাইয়া আজ দেশ বিদেশে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে কোথাকার কোন এক অবাঞ্ছিত মহিলার মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক মানহানিকর মামলায় কারাগারে যেতে হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন বলেই এই মিথ্যা মামলা থেকে কামাল উদ্দিন রাসেল দ্রুততম সময়ের মধ্যে আবারো আপনাদের কাছে ফিরে এসেছেন।আমি কামাল উদ্দিন রাসেল এর বিরুদ্ধে এই মিথ্যা ভিত্তিহীন মামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং অনতিবিলম্বে কামাল উদ্দিন রাসেল এর উপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বাউল সমিতির সাংগঠনিক সম্পাদক দিদার চৌধুরী। গীতিকার এম তছির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সঙ্গীতানুরাগী আলহাজ্ব মঈনুল ইসলাম, সঙ্গীত পৃষ্টপোষক শাহাদাত হোসেন লুলন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাউল লাল মিয়া, বুরহান উদ্দিন ভান্ডারী, গীতিকার ইরন মিয়া, বাউল সূর্য লাল দাস, মিনারা বেগম, সৌভাগ্য দেবী, জিএস বশর, নুনু গাজী, আব্দুল খালিক, বিউটি রানী, শীতন বাবু, সাবুল আহমদ, আব্দুল হাসিম, শিপলু মিয়া, ফরিদ উদ্দিন, শিল্পী কয়েছ আহমদ, গীতিকার দুখি রুবেল, সুমন আহমদ, জুয়েল আহমদ, ফখরুল আহমদ, বিল্লাল হোসেন ও ছাত্রলীগ নেতা সামী আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন