editor
প্রকাশিত: 4:39 PM, November 14, 2021
অনলাইন ডেস্ক
আগেই ঘোষণা করা হয়েছিল একসঙ্গে তিনটি মহাদেশে মুক্তি পেতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’।
এবার জানা গেল, নতুন করে আরেকটি মহাদেশে সিনেমাটির মুক্তি নিশ্চিত হয়েছে।
৩ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে একযোগে ইউরোপেও দেখা যাবে পুলিশ অ্যাকশন থ্রিলারটি। ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে এটি মুক্তি পাবে।
এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘এই তালিকায় কিছুদিনের মধ্যে যুক্ত হবে সুইজারল্যান্ড, ইতালি, পর্তুগাল, ডেনমার্ক, সুইডেনসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ। এ বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে। ’
এছাড়া তিনি আরও জানান, প্রথমবারের মতো সেন্সরশিপ নিয়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে বাংলাদেশি কোনো সিনেমা আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এসব দেশে সিনেমাটি দেখা যাবে বিখ্যাত সব মাল্টিপ্লেক্সে। যুক্তরাজ্যের পরিবেশনায় দায়িত্বে রয়েছে রিভেরী ফিল্ম বিডি আর ফ্রান্সে পরিবেশনা করছে লা পয়েন্ট মাল্টিমিডিয়া প্যারিস।
এছাড়া নিউইয়র্ক, সিডনি এবং ওয়েলিংটনের প্রেক্ষাগৃহেও প্রবাসীরা এই সিনেমাটি দেখতে পাবেন বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া আরও ১১টি দেশে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ।
‘মিশন এক্সট্রিম’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমীত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।
কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)-এর কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন