editor
প্রকাশিত: 8:39 PM, June 13, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেটে পরকীয়ায় বলি আইনজীবী আনোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে দায় স্বীকার করেছেন তার স্ত্রী শিপা বেগম (৩৫)।
রবিবার ৫ দিনের রিমাণ্ড শেষে তাকে আদালতে তুলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
আদালতে শিপা বেগম স্বীকার করেন, খালাতো ভাই ও পরকীয়া প্রেমিক শাহজাহানের সাথে পরিকল্পনা করে ৩০ এপ্রিল রাতে ১০টি ঘুমের ট্যাবলেট খাইয়ে স্বামী আনোয়ার হোসেনকে হত্যা করেন তিনি। পরে স্বজনদের তিনি জানান ডায়বেটিস কমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে।
এরআগে, গত রবিবার রবিবার (৬ জুন) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, পরকীয়ায় জড়িয়ে সিলেটে আনোয়ার হোসেন (৪২) নামে এক আইনজীবীকে হত্যার অভিযোগে শিপা বেগমের (৩৫) বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। নিহতের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে বুধবার (২ জুন) সিলেটের আদালতে দরখাস্ত মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি (নং-৩(৬)২০২১) রেকর্ড করেছে কোতোয়ালি থানা পুলিশ। মামলায় শিপা বেগম ছাড়াও মামলায় আরো সাত জনকে আসামি করা হয়েছে।
মামলায় পরকীয়ায় জড়িয়ে বিয়ে করা শিপা বেগমের বর্তমান স্বামী খালাতো ভাই সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি রহমত আলীর ছেলে শাহজাহান চৌধুরীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। অপর আসামিরা হলেন, শিপা বেগমের মা রাছনা বেগম (৫০), নগরের রায়নগর ১০৪ বাসার মোতাহির আলীর ছেলে এনামুল হাসান (৪৫), সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের মৃত সোনা মিয়ার ছেলে এসএম জলিল (৩৫), সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন কালাগুল এলাকার কালা মিয়ার ছেলে জাকির আহমদ (২৫), সিলেটের গোয়াইনঘাটের ছোটখেল গ্রামের জামাল মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৬) ও নগরের সুবিদবাজার লন্ডনী রোডের বাসিন্দা নাইমার (২৫)।
ডিএসএস/১৩জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন