editor
প্রকাশিত: 6:16 PM, July 10, 2021
মৌলভীবাজার সংবাদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মোসাইম আহমদ ফাহিম (১৮) নামে এক মোটরাসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
ফাহিম উপজেলার ভাটেরা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। সে ফেঞ্চুগঞ্জ বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শনিবার (১০ জুলাই) উপজেলার ব্রাহ্মণবাজার টু ভাটেরা আঞ্চলিক সড়কের কোনাগাঁও এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, মোটরাসাইকেলযোগে ভাটেরা থেকে কুলাউড়ায় যাওয়ার সময় ফাহিম ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও পৌঁছালে সে দুর্ঘটনার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন একটি বিপরীতগামী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়।
তবে প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন, কুলাউড়াগামী মোটরাসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে স্থানীয় মুসলিম এইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে এসআই মাসুদ বলেন, কেউ বলছেন সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়েছে আবার কেউ বলছেন গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। যেহেতু পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিচ্ছেন না তাই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত করে বলা যাবে সে কিভাবে মারা গেলো।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ আছে। তদন্তসাপেক্ষে বলা যাবে দুর্ঘটনার কারণ। আইনী প্রক্রিয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে