editor
প্রকাশিত: 2:30 PM, September 30, 2021
অনলাইন ডেস্ক
বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফার্ম ইভ্যালি ডটকম লিমিটেডের সব নথি তলব করেছেন হাই কোর্ট বিভাগ। নথি পর্যালোচনা করে আদালত সিদ্ধান্ত জানাবেন, কোম্পানি যথাযথভাবে পরিচালনায় পর্ষদ গঠন করা যায় কি না।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ আগামী ১১ অক্টোবরের মধ্যে নথিপত্র আদালতে জমা দিতে রেজিস্ট্রার ফর জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মকে নির্দেশ দেন।
পণ্য ও টাকা না পেয়ে মো. ফরহাদ হোসেন নামে ইভ্যালির এক গ্রাহক কোম্পানির অবসায়ন চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদনের ওপর শুনানি নিয়ে আজ নথি তলব করেন।
ফরহাদের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, পর্যালোচনার জন্য আদালত আজ ইভ্যালির নথি চেয়েছেন। যেহেতু গ্রহকরা কোম্পানি অবসায়নের আগে পর্যন্ত পরিচালনা পর্ষদ গঠনের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেছেন।
গত ২২ সেপ্টেম্বর আদালত পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
মাহসিব হোসেন আরও বলেন, চলতি বছরের মে মাসে ফরহাদ ইভ্যালিতে ওয়াশিং মেশিন অর্ডার করেন। তিনি বিকাশ ও নগদের মাধ্যমে অর্থও পরিশোধ করেন। ৪ মাসে তিনি পণ্য বা অর্থ ফেরত পাননি। ইভ্যালির অধিকাংশ মালিক বর্তমানে কারাগারে আছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে