editor
প্রকাশিত: 6:09 PM, September 25, 2021
অনলাইন ডেস্ক
মা হওয়ার পর আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান। তবে কার সঙ্গে জুটি বাঁধছেন তিনি?
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নির্মাতা সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ পরিচালিত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত।
মা হওয়ার পর এটিই তার প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করবেন সোহম চক্রবর্তী।
এ বিষয়ে আরও জানা যায়, ইতোমধ্যে কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তবে নুসরাতের অংশের শুটিং শুরু হবে আগামী ১ অক্টোবর। সেদিনই ফ্লোরে যাবেন এই নায়িকা। রাজারহাটে প্রথম শুটিং হবে নুসরাতের অংশের। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
সিনেমাটিতে সোহম, নুসরাত ছাড়াও বিশেষ দুটি চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা চ্যাটার্জি ও সোমরাজ মাইতি। সিনেমার গল্পে সোহমের বন্ধু তারা। চাকরি না পাওয়ায় তারা তিন জন পকেটমারের কাজ শুরু করে। এরইমধ্যে চুরি হয় একটি কালীমূর্তি। সেই ঘটনার সূত্রেই নুসরাতের সঙ্গে পরিচয় হয় সোহমের।
‘জয় কালী কলকাত্তাওয়ালি’ সিনেমার গল্পে নুসরাতের নাম রাকা। তিনি মধ্যবিত্ত পরিবারের মেয়ে একটি নাচের স্কুল চালায়। সোহমের নাম অনীশ। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর হারিয়ে যাওয়া কালিমূর্তির কথা জানতে পারে রাকা। এরপরই কালিমূর্তিকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমাটি।
অনেকদিনই ধরেই অভিনয় থেকে বাইরে রয়েছেন নুসরাত। বিয়ে, সন্তান, ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় ছিলেন এ নায়িকা। গত ২৬ আগস্ট প্রথমবারের মতো মা হন নুসরাত। ছেলের নাম রেখেছেন ঈশান জে দাশগুপ্ত।
তবে নুসরাতের ছেলে ঈশানের বাবা কে তা নিয়ে বিতর্কে পড়েছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি ঈশানের জন্মের প্রশংসাপত্রের মাধ্যমে সামনে এসেছে এই সন্তানের বাবার নাম। জানা যায়, দেবাশিস দাশগুপ্ত (অভিনেতা যশ দাশগুপ্ত) নুসরাতের সন্তানের বাবা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন