editor

প্রকাশিত: 11:13 PM, January 10, 2022

সিলেটে টিকা নিয়ে দুশ্চিন্তায় ৩ লাখ শিক্ষার্থী

সিলেটে টিকা নিয়ে দুশ্চিন্তায় ৩ লাখ শিক্ষার্থী

সিলেটে টিকা নিয়ে দুশ্চিন্তায় ৩ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
দেশে করোনার সংক্রমণ বাড়ায় শিক্ষার্থীদের নিয়ে উৎকণ্ঠাও বাড়ছে। শিক্ষার্থীদের সুরক্ষায় আগামী ১৫ জানুয়ারির পর টিকা না নেওয়া ১২ বছরের বেশি বয়সীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এতে দুশ্চিন্তা ঘিরে ধরেছে সিলেটের প্রায় ৩ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। ১৫ জানুয়ারির মধ্যে টিকা পাওয়া নিয়েই তাদের দুশ্চিন্তা।

মাউশি সিলেটের তথ্যানুসারে, সিলেট বিভাগের চার জেলায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখের বেশি। এর মধ্যে ৩ লাখেরও বেশি শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। বাকিরা এখনও টিকা পায়নি।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সিলেট বিভাগে প্রথম ডোজ টিকা নিয়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৮২ জন শিক্ষার্থী। যাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার। বিভাগের মধ্যে সিলেট জেলায় ৬১ হাজার ৪৯২ জন, সুনামগঞ্জে ৯৩ হাজার ৪৭৪ জন, মৌলভীবাজারে ৮১ হাজার ৫৪৫ জন ও হবিগঞ্জে ৮৯ হাজার ৭১ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে।

সিলেট বিভাগে টিকার দুই ডোজ নিয়েছেন- এমন শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৭৪৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৯ হাজার ৮২২ জন, সুনামগঞ্জের ৫৫৮ জন, মৌলভীবাজারের ৬৯০ জন ও হবিগঞ্জের ৪ হাজার ৬৭৭ জন রয়েছে। টিকাদান কর্মসূচির সাথে জড়িতদের সামনে এখন বাকি প্রায় ৩ লাখ শিক্ষার্থীকে দ্রুত টিকার আওতায় আনার চ্যালেঞ্জ রয়েছে।

এ ব্যাপারে মাউশি সিলেটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান খান বলেন, ‘শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার জন্য শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হবে।’

এদিকে, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে নগরীতে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। মহানগরী ও জেলা শহরে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে গতি থাকলেও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এখনও টিকার বাইরে। তবে গ্রামের স্কুলগুলো শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে এবং সব স্কুলে টিকা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন মাউশি পরিচালক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে