editor
প্রকাশিত: 7:23 PM, March 16, 2021
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপি পালিত হলো নানা কর্মসূচি। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ব্যানারে সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে এক র্যালি বের করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সোমবার দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. মো. রুস্তাম আলী। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্ত ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে ছাগল প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামহিনা আক্তার, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি ও উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইভস্টক এক্সটেনশন অফিসার রাজু আহমদ। ছাগল প্রদর্শনীতে শ্রেষ্ঠ পাঠা পালনকারী শামীম হোসেন ও শ্রেষ্ট ছাগল পালনকারী আওলাদ আহমদকে দু’টি এলইডি টেভি প্রদান করা হয়। আধুনিক প্রযুক্তিতে গরু রুষ্টপুষ্ট করণ প্রকল্পের আওতায় প্রাণিজ পুষ্টি নিরাপত্তা, আত্মকর্মসংস্থানে প্রাণী সম্পদ শীর্ষক সেমিনার, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দিনব্যাপি ভ্যাকসিনেটরদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাগলের মিল্ক রিপ্রেসার ও দানাদার খাদ্য, ভিটামিন ও কৃমিনাশন ওষধ এবং গবাদি পশুর ২ কেজি করে ভিটামিন ও কৃমিনাশক ওষধ বিতরণ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন