admin
প্রকাশিত: 7:11 PM, July 22, 2026
বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে অশালীন আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে সিলেট মহানগর শাখা আওতাধীন শাহপরাণ থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মোনিমকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ প্রদান করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, অতি সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে আব্দুল মোনিমের অশালীন আচরণ ও অসংলগ্ন কথাবার্তার লিখিত ও মৌখিক অভিযোগ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট এসেছে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী এবং দলের ভাবমূর্তি মারাত্মকভাবে বিনষ্ট করছে।
উক্ত অভিযোগের ভিত্তিতে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এ বিষয়ে তাঁর বক্তব্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, চব্বিশের রক্তবর্ণ জুলাই গণতন্ত্রের রুদ্ধদ্বার উন্মুক্ত করেছে, দেড় সহস্রাধিক তাজা
4 বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে অশালীন আচরণ এবং অসংলগ্ন কথাবার্তা বলার অভিযোগে সিলেট মহানগর শাখা আওতাধীন শাহপরাণ থানা বিএনপির
5 কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক বলেছেন, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিনুল হক ছিলেন সিলেট কর আইনজীবী
5 সিলেট মহানগরের অন্তর্ভুক্ত ৬টি থানার আহ্বায়ক ও সদস্য সচিবকে জরুরি ভিত্তিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে তলবি নোটিশ জারি করেছে
5 সংঘাত এড়িয়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় সহিংসতা পরিহার করে একটি শান্তিপূর্ণ বিশ্বনাথ গড়ার লক্ষ্যে ‘দি হাঙ্গার প্রজেক্ট’-এর সিলেট
8 বীর উত্তম কর্নেল আবু তাহেরের শাহাদাত দিবস (তাহের দিবস) উপলক্ষে বাংলাদেশ জাসদ, যুব জোট ও শ্রমিক জোটের উদ্যোগে সিলেটে
3 ফ্রান্স প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো
3 সিলেটের প্রতিটি উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতিতে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক