admin

প্রকাশিত: 2:24 PM, January 21, 2026

একাধিক ব্যক্তির প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ: তানভীর বিরুদ্ধে প্রতারণা মামলা

একাধিক ব্যক্তির প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ: তানভীর বিরুদ্ধে প্রতারণা মামলা

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রতারণা করে একাধিক ব্যক্তির প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে পালানোর অভিযোগ উঠেছে আমান এসোসিয়েট নামের একটি ট্রাভেল এজেন্সি পরিচালক মো. বদরুজ্জামান তানভীর (৩২) এর বিরুদ্ধে। তানভীর শাহপরাণ থানাধীন খাদিম নগর এলাকার বাসিন্দা নুরুজ্জামানের ছেলে। এ ঘটনায় বদরুজ্জামান তানভীরের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। নগরীর কাজীটুলাস্থ এস এস মার্কেটের ব্যবসায়ী তানভীর।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদেশে পাঠানোর নামে সিলেট জিন্দাবাজারস্থ ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটির এক ব্যবসায়ী মাছুম আহমদের ৪ জন আত্মীয়কে যুক্তরাজ্যের ভিসা করিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত বদরুজ্জামান তানভীরকে মোট ৫৫ লাখ টাকা দেন। নির্দিষ্ট মেয়াদে তানভীর ভিসা করিয়ে দিতে ব্যর্থ হওয়ায় মাছুম আহমদ তার কাছে টাকা ফেরত চাইলে সে প্রাথমিকভাবে নানা তাল-বাহানায় এই টাকা দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় উক্ত টাকা ফেরত দেওয়ার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সে চুক্তি অনুযায়ী তানভীর মোট ৭টি ব্যাংক চেকের মাধ্যমে টাকা দিতে সম্মতি দেয়। এর মধ্যে ১টি ১লাখ টাকার এবং বাকি ৬টি ছিলো ৯ লাখ টাকার আইএফআইসি ব্যাংকের চেক। তন্মধ্যে ১ লাখ টাকার চেক মাছুম আহমদ নগদায়ন করতে সমর্থ্য হন। কিন্তু ভিন্ন ভিন্ন তারিখে স্বাক্ষরিত বাকি ৬টি চেকের মধ্যে একটি চেক নগদায়ন করতে গেলে একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে মাছুম আহমদ বিষয়টি তানভীরকে লিগ্যাল নোটিশের মাধ্যমে জানালেও সেই টাকা পরিশোধের কোনও ব্যবস্থা করেননি। এমতাবস্থায় কোনও উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী মাছুম আহমদ হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮৭ এর ১৩৮ ধারায় সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক ২টি মামলা দায়ের করেন। (মামলা নং- সিআর ৩৫৯ ও সিআর ৩৭৩)।
অপরদিকে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের মরহুম মনির আহমদের ছেলে রওনক আহমদের স্ত্রী লাবিবা আক্তার রাফিকে যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর কথা বলে একই কায়দায় মোট ২৪ লাখ টাকা নেয় তানভীর। পরে ভিসা করিয়ে দিতে না পারায় ৯ লাখ টাকা ফেরত দিলেও বাকি ১৫ লাখ টাকার বিনিময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি চেক প্রদান করে। কিন্তু সেই চেকের মাধ্যমে টাকা তুলতে না পারায় এই চেকটিও ডিজঅনার হয়। এ ঘটনার পর লাবিবা আক্তার রাফির স্বামী রওনক আহমদ সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তরযোগ্য দলিল আইন ১৮৮৭ এর ১৩৮ ধারায় একটি মামলা দায়ের করেন।
নগরীর কাজীটুলাস্থ এস এস মার্কেটের ব্যবসায়ীরা জানান, তানভীর সিলেটে একাধিক ব্যক্তির প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে। প্রতিদিন তার খোঁজে বিভিন্ন লোকজন এই মার্কেটে আসেন।
তার খোঁজে পুলিশের এসএমপি’র শাহপরাণ (রহ:) থানা ও সিলেট কোতয়ালী মডেল থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে