editor
প্রকাশিত: 10:30 PM, May 4, 2021
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত৷ এলাকাবাসী সূত্রে জানাযায়, ৪ মে মঙ্গলবার সেহরীর পর পর ভারতের সান্ডাই বস্তিতে ভারতীয় মোবাইলের একটি চালান বাংলাদেশে নিৃযে আসতে এবং মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে চোরাকারবারী দলের সদস্যরা৷ ফেরার পথে খাসিয়ার গুলিতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে মকবুল আলী (২৮) নিহত হয় ৷ এলাকাবাসী আরও জানান, সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮০-১২৮৪ এলাকা দিয়ে দীর্ঘ দিন হতে বিজিবির সোর্সম্যান মির্জান রুবেল (২৯) ও শামীম আহমদ (৩৫) এর নির্দেশনায় ভারতে মটরশুটি, সুপারী স্বনের বার সহ বিভিন্ন প্লাষ্টিক সামগ্রী পাচার হয়ে আসছে ৷ বিপরিতে কসমেটিক্স, ভারতীয় নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মদ ও ইয়াবা এবং গরু-মহিষ, মটর সাইকেল, শাড়ী ও মোবাইল সামগ্রী বাংলাদেশে নিয়ে আসে ৷ সম্প্রতি ভারতের সীমান্ত বন্দ থাকায় বাংলাদেশীরা চোরাইপথে পণ্য আনা-নেওয়া করছে৷ ভারতীয় সান্ডাই বস্তির খাসিয়া লাইন বন্দ থাকার কারনে চোর সন্দেহে গুলি ছুড়ে ৷ ফলে ঘটনাস্থলে বাংলাদেশী যুবকের মৃত্যু হয় ৷ এসময় সাথে থাকা অন্যান্য বাংলাদেশীরা মকবুল আলীর লাশ ভারতের ভিতর হতে সীমান্তের জিরো লাইনে এনে রেখে তারা চলে আসে ৷ এবিষয়ে জানতে মিনা টিলা বিশেষ ক্যাম্পে একাধিক বার ফোন দিলে কোউ ফোন রিসিভ করেনি৷ ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানী কামান্ডার জানান, তারা যুবক মৃত্যুর ঘটনা শুনতে পেরেছেন তবে কি কারনে ঘটেছে তা নিশ্চিত নন৷ এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জানান, মৃত্যুর সংবাদ পেয়েছি সটিক খোঁজ নিতে ঘটনাস্থলে লোক প্রেরণ করা হচ্ছে ৷
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন