editor
প্রকাশিত: 5:58 PM, February 23, 2021
অনলাইন ডেস্ক
আপাতত চলমান তিনটি বিসিএস পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। তবে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময় বাড়িয়ে দিতে পারে সংস্থাটি। সোমবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিসিএস পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় খোলার সাথে সমন্বয় করে পেছানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা মনে করি, শিক্ষামন্ত্রী শুধু ৪৩তম বিসিএসের দিকেই ইঙ্গিত দিয়েছেন।’তিনি বলেন, এরপরেও অন্য বিসিএসগুলোর বিষয়েও কোনো পরামর্শ এলে কমিশনের বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে ‘পরীক্ষা ও প্রার্থীবান্ধব’ সিদ্ধান্ত নেওয়া হবে।পরীক্ষা নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ৪১ কিংবা ৪২ তম বিসিএসের পরীক্ষা অনেক আগেই হয়ে যেত। সব প্রক্রিয়া শেষে শুধু পরীক্ষা গ্রহণ বাকি আছে। তাই এগুলো পেছানোর তেমন কোনো যুক্তি নেই। তবে বিশ্ববিদ্যালয় না খোলায় ৪৩তম বিসিএসের আবেদনের সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেটি সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব,’- বলেন তিনি। আগামী ৬ অগাস্ট ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যার জন্য আবেদনের সুযোগ দেওয়া আছে ৩১ মার্চ পর্যন্ত। এ ছাড়া এখন যে তিনটি পরীক্ষা চলমান রয়েছে, এর মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস বা ৪২তম বিসিএস পরীক্ষা হওয়ার কথা ২৬ ফেব্রুয়ারি।
S/H(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন