editor

প্রকাশিত: 10:57 PM, September 28, 2021

প্রধানমন্ত্রীর জন্মদিন পথশিশুদের নিয়ে উদযাপন করলেন পুনাক সভানেত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিন পথশিশুদের নিয়ে উদযাপন করলেন পুনাক সভানেত্রী

প্রধানমন্ত্রীর জন্মদিন পথশিশুদের নিয়ে উদযাপন করলেন পুনাক সভানেত্রী

6

নিজস্ব প্রতিবেদক
মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পথশিশুদের নিয়ে উদযাপন করলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

তিনি ব্যক্তিগত উদ্যোগে আজ মঙ্গলবার বিকালে রাজধানীর রমনা পার্ক প্রাঙ্গণে পথশিশুদের সাথে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছেন।

2

একেবারেই অনাড়ম্বর, অনানুষ্ঠানিক এ আয়োজনে পুনাক সভানেত্রী বলেন, আমরা পথশিশুদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলাম। এ সময় তিনি শিশুদের কাছে তাদের জন্মদিনের কথা জানতে চান। উপস্থিত পথশিশুদের অনেকেই নিজের জন্মদিনের কথা জানে না। তিনি বলেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আজ তোমাদেরও জন্মদিন, আজ সবার আনন্দের দিন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

5

পরে পুনাক সভানেত্রী শিশুদের নিয়ে কেক কাটেন। তিনি নিজ হাতে তাদেরকে কেক খাওয়ান। শুধু কেক নয়, তাদের মাঝে বিরিয়ানি, চকলেট, মিষ্টি ও নানা ধরনের ফল বিতরণ করেন জীশান মীর্জা। এ সময় ছোট ছোট শিশুদের অনেকেই সভানেত্রীর সাথে গল্পে মেতে উঠে। রমনা পার্ক প্রাঙ্গণে উৎসবমুখর এ পরিবেশে শিশুরা ছিল বেশ প্রাণোচ্ছল, উৎফুল্ল।

অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ এবং ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

4

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

2 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

6 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
3