editor
প্রকাশিত: 8:59 PM, October 12, 2021
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি::
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে দুর্বৃত্তের দায়ের কোপে তুহিন আহমদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। তুহিন স্থানীয় বাবনিয়া হাসিমপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে তুহিন স্থানীয় রাঙিছড়া বাজার থেকে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে রাঙিছড়া বাগানের পার্শ্ববর্তী এলাকায় তাদের পানবাগানের উদ্দেশে রওনা দেয়। পানবাগানে তার বাবা সাজ্জাদ মিয়া ছিলেন। সেখানে কাজ করে তিনি (সাজ্জাদ মিয়া) অসুস্থ হয়ে পড়েন। তাকে রান্না করে খাওয়ানোর জন্য চাল, ডাল কিনে রওনা দেয় তুহিন।
কিন্তু সকাল পর্যন্ত পানবাগানে না যাওয়ায় এবং বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে তার লাশ রাঙিছড়া চা বাগানের এক নম্বর সেকশনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুলাউড়া থানা পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের ঘাড়ে ধারাল দায়ের কোপ ছিল। ধারণা করা হচ্ছে পেছন থেকে হয়তো কোন দুর্বৃত্ত তাকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় হত্যা মামলা হবে। তবে পরিবার সন্দেহজনক কারও নাম বলতে পারছে না বলেও জানান তিনি।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে