editor

প্রকাশিত: 7:17 PM, March 6, 2021

ছাতকে বিদ্যালয়ের জায়গা বেদখল হওয়ায় ফুসে উঠেছে গ্রামবাসী

ছাতকে বিদ্যালয়ের জায়গা বেদখল হওয়ায় ফুসে উঠেছে গ্রামবাসী

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে মন্ডলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রতিবেশী মন্ডলপুর গ্রামের মৃত মনোহর আলীর ছেলে আব্দুল হান্নান বিদ্যালয়ের জায়গা জবর দখল করে মাটি ভরাট করে অবৈধ ভাবে গাছ লাগিয়েছেন। তিনি নিঃসত্ববান ব্যক্তিদের মাধ্যমে ভূয়া দলিল সৃজন করে বিদ্যালয়ের জায়গা দখলে নিয়ে জোর পূর্বক মাটি ভরাট করে বৃক্ষ রোপন করেছেন। এতে মন্ডলপুর গ্রামের আব্দুল কুদ্দুছ, আব্দুল মনাফ, কদরিছ খান, আরকুম আলী, মাহমদ মিয়া, মিলন মিয়া, বাদশা মিয়া, ওয়াহিদ আলী, নজরুল ইসলাম, শাহনুর মিয়া, জয়নাল উদ্দিন, রাজা মিয়া, শিপলু মিয়া ও আব্দুল্লাহ মিয়া সহ গ্রামের লোকজন স্বাক্ষর করে গত বছরের ১২ অক্টোবর সহকারী কমিশনার ভূমি অফিসে ভূয়া নামাজারি মোকদ্দমা নং ১৪৪২/২০১২-১৩ইং সহ কয়েকটি ভূয়া নামজারি বাতিলের আবেদন করলে সরেজমিন তদন্তের জন্য ঝকঝাপ ভূমি অফিসকে দায়িত্ব দেওয়া হয়। ভূমি দখলের বিষয়টি নিয়ে গ্রামবাসী ফুসে উঠেছে। মানববন্ধন সহ নানা আন্দোলনের কর্মসূচী দিয়ে ভূমি উদ্ধার করতে চায় বিক্ষুদ্ধ গ্রামবাসী। এ ভূমি জবর দখলের বিষয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কদরিছ খান জানান ১৯৬৭ সালে বিদ্যালয়টি প্রতিষ্টা লাভ করে। এক একর তেষট্টি শতক জায়গা থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকশানা বেগম জানান গ্রামবাসীর অভ্যান্তরীন বিষয় নিয়ে দন্ধ থাকায় জায়গা দখলের অভিযোগ নিয়ে দুপক্ষ অবস্থান নিয়েছেন। অভিযুক্ত আব্দুল হান্নানের ছেলে ফখরুল ইসলাম জানান গ্রামের কতিপয় লোকজন বিদ্যালয় পরিচালনা কমিটিতে না আসতে পারায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমরা ২০১১ সালে মাটি ভরাট কালে কোন বাধা নিষেধ না দিয়ে দীর্ঘ দিন পর অযথা হয়রানী করছেন। ঝকঝাপ ভূমি অফিসের তপশীলদার এমদাদ হোসেন জানান আমি দুপক্ষের কাগজপত্র প্রাথমিক তদন্ত করে তেমন কোন জটিলতা পাইনি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ জানান আমি বদলী জনিত কারণে ভূমি দখলের অভিযোগটি তদন্ত করতে পারিনি। যিনি দায়িত্ব নিবেন তিনি বিষয়টি দেখবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে