editor

প্রকাশিত: 8:47 PM, December 5, 2021

ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপি হচ্ছে দলের প্রাণ :মাহবুবুর রব চৌধুরী ফয়সল

ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপি হচ্ছে দলের প্রাণ :মাহবুবুর রব চৌধুরী ফয়সল

ঐক্যবদ্ধ তৃনমূল বিএনপি হচ্ছে দলের প্রাণ :মাহবুবুর রব চৌধুরী ফয়সল

কোম্পানীগঞ্জ ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল বলেছেন, তৃনমূল বিএনপি হচ্ছে দলের প্রাণ। তৃনমূল ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলে সকল পর্যায়ে দলীয় কার্যক্রম শক্তিশালী হয়। আওয়ামী ফ্যাসিবাদী শাসন ও জুলুম উপেক্ষা করে বিএনপি গণতন্ত্রকে সুসংহত করতে কাজ করছে। ত্যাগী ও সক্রিয়দের নেতৃত্বে নিয়ে আসতে সকল পর্যায়ে কাউন্সিল সফল করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় তৃনমূল বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারকে বাধ্য করতে কঠোর আন্দোলনের জন্য তৃনমূল বিএনপিকে প্রস্তুত থাকতে হবে।

তিনি রোববার কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মন্নান (মনাফ)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে আরজ আহমদ আনুকে সভাপতি, মনসুর আলমকে কে সাধারণ সম্পাদক, তরু মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল কাইয়ুমকে যুগ্ম সাধারণ সম্পাদক ও গিয়াস উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।

উপজেলা বিএনপি নেতা জুয়েল আহমদের পরিচালনায় ও মাওলানা কামরুজ্জামানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন, আলী আকবর, আব্দুল কাইয়ুম মাস্টার, হাজী কামাল উদ্দিন, ফখরুল ইসলাম মেম্বার, বদর উদ্দিন বদর, ইলাইচ মেম্বার, আনু মিয়া ও নছিম উদ্দিন প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন