editor

প্রকাশিত: 4:02 PM, July 14, 2019

বিয়ানীবাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগ্নেয়াস্ত্র, মাদক দ্রব্য ও সরকার বিরোধি প্রচরনাপত্র উদ্ধার \ গ্রেফতার ৩

বিয়ানীবাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগ্নেয়াস্ত্র, মাদক দ্রব্য ও সরকার বিরোধি প্রচরনাপত্র উদ্ধার \ গ্রেফতার ৩

বিয়ানীবাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগ্নেয়াস্ত্র, মাদক দ্রব্য ও সরকার বিরোধি প্রচরনাপত্র  উদ্ধার ।। গ্রেফতার ৩

বিয়ানীবাজার প্রতিনিধি

বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিন বাজারস্থ জনতা মার্কেটে অবস্থিত হামিম এডভাটাইজিং নামক প্রতিষ্ঠান থেকে একটি অবৈধ পিস্তল, বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ও বিপুল পরিমান সরকার বিরোধী লিফলেট ব্যানার উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ জুলাই শনিবার রাত ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অবৈধ ঐ জিনিস গুলো উদ্ধার করে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাংবাদিক সাদেক হোসেন তাপাদার ও দুই কর্মচারীকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানা পুলিশের কাছে গোপন সংবাদ আসে শহরের হামিম এডভাটাইজিং নামক প্রতিষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদক দ্রব্য ও সরকার বিরোধি প্রচারনারপত্র মজুদ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার ওসির নির্দেশে এসআই সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ৬ জন পুলিশের একটি দল ঘটনার দিন রাত ৭টার সময় ঐ প্রতিষ্ঠানে অভিযান চালায়। পুলিশ দোকানের ভিতর নানা জায়গায় তল্লাশি চালিয়ে একটি ভারতীয় পিস্তল, ৮ বোতল ভরাতীয় অফিসার চয়েস মদ, ৫০০ গ্রাম গাজা, ১১৫ পিস ইয়াবা ও বিপুল পরিমান সরকার বিরোধি প্রচারনার লিফলেট ব্যানার উদ্ধার করে।
এসময় উপস্থিত প্রতিষ্ঠানের মালিক সাদেক হোসেন তাপাদার ও দুই কর্মচারি মোহিন আহমদ এবং কর্ণজিত বিশ্বাস কনক কে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সাদেক হোসেন তাপাদার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর গ্রামের আজিজুর রহমান তাপাদার এর পুত্র। গ্রেফতারকৃত দোকান কর্মচারী মোহিন আহমদ এর বাড়ি জকিগঞ্জ উপজেলায় ও কর্ণজিত বিশ্বাস কনকের বাড়ি মৌলভীবাজার জেলায় বলে জানা যায়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্য (ওসি) অবনি শংকর কর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ পিস্তলসহ মাদক দ্রব্য ও সরকার বিরোধি প্রচারনাপত্র গুলো উদ্ধার করেছে পুলিশ। এ সময় উপস্থিত দোকানের মালিক ও দুই কর্মচারী কে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে