editor
প্রকাশিত: 12:18 AM, April 13, 2022

নাজিম হত্যা: আরও ২ আসামি রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
হোটেল কর্মচারী নাজিম উদ্দিন (১৭) হত্যায় গ্রেফতার করা আরও দুই আসামি সোহাগ (২১) ও সানির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ এপ্রিল) তাদের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে কোতোয়ালি থানা পুলিশ।
শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় এ নিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হলো। এ ঘটনার পর মামলার প্রধান জুয়েল আহমদকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি বলেন, মামলার এজাহার নামীয় তিন নম্বর আসামি নগরের বনকলাপাড়ার সোহাগ (২১) ও ৮ নম্বর আসামি নগরের মুন্সীপাড়ার আফসার হোসেনের ছেলে সানি (১৮) র্যাবের হাতে গ্রেফতার হয়। তাদেরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে, শনিবার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সামনের সড়কে খুন হন নাজিম। পেশায় হোটেল কর্মচারী নাজিম সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জের শেরপরশ গ্রামের রিকশাচালক নুর মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিলেট নগরের দরগা মহল্লা ৭৪ নম্বর মুফতি সিরাজ উদ্দিনের বাসায় বসবাস করতেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন