editor

প্রকাশিত: 1:50 PM, November 22, 2021

ধর্মঘটে সিলেটে ভোগান্তি, বিপাকে মানুষ

ধর্মঘটে সিলেটে ভোগান্তি, বিপাকে মানুষ

নিজস্ব প্রতিবেদক
ভোর থেকে সিলেটে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা সিলেট বিভাগে কর্মবিরতির ডাক দিয়ে বন্ধ রেখেছেন সকলরকম পরিবহন। হঠাৎ করে পরিবহন ধর্মঘটে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।

সোমবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে সিলেট নগরীর কুমারপাড়া বাস স্ট্যান্ড, বন্দর পয়েন্ট, মদীনা মার্রকেট, কদমতলিসহ অন্তত ১১ টি মোড় ঘুরে মানুষের দুর্ভুগের দৃশ্য দেখা গেছে। কোনরকম যানবাহন না থাকায় সকল মানুষ পায়ে হেটে চলাচল ছাড়া বিকল্প পাচ্ছেন না। মাঝেমধ্যে রিকশায় চলাচল করলেও মাত্রাতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। সেই সাথে মোটরসাইকেল চালকরাও হাঁকাচ্ছেন লাগামহীন ভাড়া।

তবে নগরের অভ্যন্তরে পায়ে হেটে হলেও কোনরকম গন্তব্যে পৌঁছা গেলেও বিপাকে আছেন কর্মজীবীরা। যারা শহর থেকে বিভিন্ন উপজেলায় গিয়ে অফিস করেন তাদের অসহায়ত্ব দেখা গেছে। সেই সাথে পরীক্ষার্থীরাও রিজার্ভ গাড়ি নিয়েও চলাচল করতে হচ্ছে। এ ক্ষেত্রেও মোড়ে মোড়ে চালকদের জেরার মুখে পড়তে হচ্ছে। তবে নম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা অনেকেই ভোরে বের হয়ে পায়ে হেটে পরীক্ষা কেন্দ্রের দিকে ছুটা শুরু করেছিলেন।

পায়ে হেটে বাগবাড়ি থেকে চন্ডিপুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন নয়ন আহমদ নামের একজন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্মঘটের নামে কর্মবিরতি দিয়ে জিম্মি করা হয়েছে। কোন গাড়ি নেই। তাছাড়া আজ এসএসসি পরীক্ষা। সকলেরতো সামর্থ নেই ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার।

ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, তাদের এই অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পূর্বঘোষিত। গত ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেয়া হয়।

তিনি আরো জানান, যেহেতু প্রশাসন থেকে তাদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি, এজন্য তারা সিলেটে সর্বাত্মক পরিবহণ ধর্মঘট কর্মসূচী পালন করছেন।

তাদের দাবিগুলো-

১.সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং বি ১৪১৮) নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার।

২. সাধারণ শ্রমিকদের উপর সিলেটের ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সব ধরণের হয়রানি বন্ধ। ৩. মেয়াদ উত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, ছোয়ারা সেতু, শাহপরান সেতুর টোল আদায় ও লিজ বন্ধ।

৪. বিভিন্ন পৌরসভার নামে সব প্রকার টোল আদায় বন্ধ করা।

৫. সিলেটের চৌহাট্টাসহ বিভিন্ন স্থানে কার-মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিক্সা সহ ছোট গাড়ির জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে