editor
প্রকাশিত: 10:39 PM, April 10, 2022

ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার যেন বাংলার বুকে এক টুকরো সম্প্রীতি
উৎফল বড়ুয়া
ঢাকার সবুজ বাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত করেন একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষু ২৪তম মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্যভাণক বিশুদ্ধানন্দ মহাথের। ধর্মীয় অসহিষ্ণুতার বিপরীতে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রাখছে রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ বিহার। গত ২০১৩ সাল থেকে এই বিহারে রমজান মাস এলেই রোজাদারদের জন্য ইফতার বিতরণ করা হয়। শুধু করোনা কালীন দুই বছর বন্ধ ছিল।
প্রতিদিন মাগরিবের আজানের ঘণ্টাখানেক আগে থেকেই বৌদ্ধ মহাবিহারে লাইনে দাঁড়িয়ে ইফতারের প্যাকেট গ্রহণ করেন রোজদাররা। বিহার থেকে দুই শতাধিক প্যাকেট বিতরণ করা হয় প্রতিদিন সম্প্রীতির ইফতার। এ জন্য গড়ে প্রতিদিন ১০ হাজার টাকা খরচ করতে হয় বিহার কর্তৃপক্ষকে। মাসের হিসেবে সেটি তিন লাখ ছাড়িয়ে যায়।
বৌদ্ধ বিহারের এমন অসাম্প্রদায়িক চেতনায় খুশি এলাকার স্থানীয় লোকজন। বিহারের পাশেই দাঁড়িয়ে ছিলেন একজন রোজদার বলেন, ‘এ দেশের প্রতিটি ধর্মের দায়িত্বশীল মানুষগুলো যদি এমন আচরণ করতেন, তাহলে আমাদের দেশটা সত্যিই সুন্দর হতো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর উল্টোটা ঘটে। বৌদ্ধ বিহারের এমন আয়োজনে ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা।’
বিহার থেকে প্রতিদিন ইফতার সংগ্রহ করেন এমন একজন ইফতারের লাইনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এখানকার ভিক্ষুদের আচরণ অনেক ভালো। তাদের আচরণে আমরা মুগ্ধ হয়ে যাই। ইফতারের সময় আমাদের মতো গরিবদের কথা এরা ভাবেন— সেটা তো অনেক আনন্দের।’
ইফতারের জন্য দেওয়া ছোলা, মুড়ি আর জিলাপির এই প্যাকেটকে ভালোবাসার প্যাকেট হিসেবে দেখেন তিনি। তিনি বলেন, ‘ইফতারের এ প্যাকেট আসলে গরিবের জন্য ভালোবাসা।’ এখানকার ভিক্ষুদের মতো সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাহলে বস্তিতে কাউকে ঘুমাতে হতো না। ধনী-গরিব কোনো ভেদাভেদ থাকত না।’
ইফতার বিতরণ কার্যক্রমে নিয়োজিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারটি বর্তমান অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, ‘মানুষের মনে শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। দুনিয়ার সব মানুষের দুঃখ হয়তো আমরা নিঃশেষ করে দিতে পারব না, তবে অল্প কিছু মানুষের জন্য হলেও সেই চেষ্টাটি আমরা করব।’
‘আমাদের ধর্মীয় গুরু সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো ২০১৩ সালে ইফতার বিতরণ কার্যক্রমের সূচনা করেন। এ কাজ করে আমরা খুব সম্মানিত বোধ করি। মানুষের সেবা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই আমার কাছে।’১৯৬০ সালে স্থাপিত হয় বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। এটিই দেশের বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ উপাসনালয়। ‘এই দেশে সব মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করবে— এটিই আমাদের চাওয়া।’
জানা যায়, রোজায় বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বিহারের দরজা খোলা থাকে। এ সময়ের মধ্যে টোকেন বিতরণ করা হয়। এরপর টোকেন দেখিয়ে ইফতার সংগ্রহ করেন রোজদাররা। তিনি জানান, কেবলই ইফতার নয়, ঈদের আগে সেমাই, চিনি, শাড়ি, লুঙ্গিও বিতরণ করা হয় বিহার থেকে।
প্রতিদিন ইফতারের আগে একজন বৌদ্ধ ভিক্ষু বিহারের গেটে দাঁড়িয়ে রোজদারদের স্বাগতম জানান। বাসাবো, কমলাপুর, মান্ডা, খিলগাঁও এলাকার স্বল্প আয়ের মানুষেরা এখানে প্রায় প্রতিদিনই ইফতার করেন। ইফতার সংগ্রহ করা এসব মানুষের সংখ্যা প্রতিদিনই দুইশ ছাড়িয়ে যায়।
বাসাবো বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ইফতার নিতে দুইশত মানুষের বক্তব্য, তারা (বৌদ্ধরা) অনাহারী মানুষের কষ্ট বুঝে। তাই রোজাদারদের জন্য প্রতিবছর ইফতারির ব্যবস্থা করে। দোয়া করি তারা যেন ভালো থাকে।
রবিবার (১০ এপ্রিল) বিকেলে বাসাবো বৌদ্ধ বিহারে দেখা যায়, বিকেল ৪ টা থেকে ইফতারের জন্য বাসাবোর বৌদ্ধ বিহারে আসা শুরু করেন। রোজদারা সারি বেধে অপেক্ষায় আরো কয়েকজন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সমাগম। বিকাল সাড়ে ৫টায় বৌদ্ধ ভিক্ষুরা ইফতার বিতরণ শুরু করেন। লাইনে দাড়িয়ে হাসি মুখে সেই ইফতার গ্রহণ করেন নারী, পুরুষ, কিশোর তরুণ সকলেই।
ইফতার গ্রহণ করা সকলেই আশপাশের এলাকার নিম্নবিত্ত মানুষ। মহাবিহারে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদেরও দেখা গেলো ইফতার নিতে। ইফতার নিতে আসা কাউকে খালি হাতে ফিরতে দেন না ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের ভিক্ষুরা। এছাড়া মহাবিহারের ভেতরে বসানো ডিপ টিউবয়েল থেকে সারা বছরই স্থানীয়দের পানি সরবরাহ করা হয়।
মহাবিহার কর্তৃপক্ষ জানান, সামাজিক সম্প্রীতি বাড়ানোর জন্যেই এই ইফতার বিতরণের উদ্যোগ। যারা এখানে ইফতার নিতে আসেন তাদের অধিকাংশই দুঃস্থ নারী। এছাড়া অসহায় রোজাদারসহ রিকসাচালক ও দিনমজুররাও আসেন ইফতার নিতে। মানুষকে সহযোগিতা করার মাধ্যমে মানুষে-মানুষে বন্ধুত্ব ও প্রীতি বাড়বে। একে-অপরের প্রতি শ্রদ্ধা বাড়বে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়বে। আমরা এক হব, ভালো থাকব, সুখে থাকব। আর সবার মধ্যে সুখ-শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
সংঘের সহ-সভাপতি স্বরুপানন্দ ভিক্ষু জানান, ধর্ম যাই হোক না কেন, এই দেশে আমরা সবাই ভাই। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রিতির বন্ধন অটুট থাকুক। করোনার আগে ৫ শতাধিক জনকে ইফতার দেওয়া হতো। এখন দুইশ’ জনকে প্রতিদিন ইফতার দেওয়া হচ্ছে। চাহিদা বাড়লে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঈদে শাড়ি, লুঙ্গি, চাল ও সেমাই বিতরণের চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব, একুশে পদক প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া জানান, প্রতিষ্ঠার পর থেকে অনাথ ও দুঃস্থ শিশুরা এখানে বিনামূল্যে থাকা-খাওয়া ও পড়াশোনার সুযোগ পাচ্ছে। বৌদ্ধ মহাবিহারের প্রয়াত প্রধান শুদ্ধানন্দ মহাথেরো এখানে ইফতার বিতরণ শুরু করেন ২০১৩ সালে। করোনার কারণে ২ বছর ইফতার বিতরণ বন্ধ ছিলো। তিনি গত হবার পর তার স্মৃতিকে ধরে রাখতে তারই প্রধান শিষ্য, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বর্তমান অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সার্বিক তত্ত্বাবধানে এ বছর রমজান মাস জুড়ে ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহারের পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়।
আরো বলেন, আমরা সবাই মানুষ, বাংলাদেশ সকল ধর্মের সম্প্রিতির দেশ। কে বৌদ্ধ, কে মুসলিম, কে হিন্দু বা খ্রিস্টান সেটা যার যার ধর্মের বিষয়। কিন্তু সবাই আমরা একসঙ্গে খেয়ে পরে যেন বেঁচে থাকতে পারি, এখানে কোনও ভেদাভেদ নেই। এই যে সম্প্রীতি, এটাই আমাদের বাংলাদেশ।
এই সম্প্রীতিকে ধরে রাখতেই এই উদ্যোগ। এই এলাকার অনেকেই রোজা থাকেন কিন্তু খাবার পান না। তাদের মুখে খাবার তুলে দেয়াই আমাদের লক্ষ্য। শুধু রমজান নয় সারা বছর জুড়েই আমাদের নানা সহযোগীতা কার্যক্রম থাকে।
তিনি বলেন, ইফতারের প্যাকেটে থাকে আলুর চপ, ছোলা, বেগুনি, পিয়াজু, জিলাপি, খেজুর ও মুড়ি। এছাড়া মাঝে মাঝে বিভিন্ন রকম ফল দেওয়া হয়। প্রতি প্যাকেটে খরচ পরে প্রায় পঞ্চাশ টাকা। আমাদের ইফতারসহ নানা কার্যক্রমে ডোনাররা আর্থিকভাবে আর স্থানীয়রা নানা ভাবে সহযোগীতা করেন। তাদের সহযোগীতায় অনাথাশ্রমসহ নানা কার্যক্রম পরিচালিত হয়। সমাজের সকলে এগিয়ে আসলে সমাজে কেউ অভুক্ত থাকবে না।
তিনি বলেন, অনাথাশ্রমে ২৫৭ জন, বৌদ্ধ বিহারে ৩৩ জন ভিক্ষু ও উচ্চ বিদ্যালয়ে ৬ শতাধিক শিক্ষার্থী আছে। এছাড়া কিন্ডার গার্টেনও ললিতকলা একাডেমিতেও স্বল্প বেতনে পড়ানো হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন