editor
প্রকাশিত: 8:58 PM, January 4, 2022

গোয়াইনঘাটে ফতেহপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ শক্তিশালী তৃনমূল বিএনপির বিকল্প নেই। ইতিহাস স্বাক্ষী আওয়ামীলীগ ক্ষমতায় গেলে গণতন্ত্র বিনষ্ট হয় আর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করে। আওয়ামী বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র বিএনপিই পুনরুদ্ধার করবে। ঐক্যবদ্ধ শক্তিশালী তৃনমূল বিএনপির নেতৃত্বে সকল জুলমের অবসান ঘটবে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা: নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ডা: মোঃ নাজিম উদ্দিনকে সভাপতি, এখলাছুর রহমানকে সাধারণ সম্পাদক ও সুহেল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ফতেহপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক হাজী ওসমান গনি। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহপরান, ওসমান গনি মেম্বার, এডভোকটে শাহজাহান সিদ্দিকী, আব্দুল করিম শিকদার। কাউন্সিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাহবুব আলম, হারুনুর রশীদ, সামছ উদ্দিন, সোয়াব আলী মেম্বার, ইসলাম উদ্দিন মেম্বার, জালাল উদ্দিন, মীর হোসেন আমির, আতিকুর রহমান, কুতুব উদ্দিন মাস্টার, হারিছ উদ্দিন, হোসেন আহমদ, কামাল উদ্দিন, শাহান আহমদ, আমিনুর রশীদ, তোফায়েল আহমদ হেলু, সুমন আহমদ, হোসাইন আহমদ, জসিম উদ্দিন, আলিম উদ্দিন ও রিয়াজ উদ্দিন বাবুল প্রমূখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন