editor
প্রকাশিত: 6:35 PM, December 16, 2021

বিজয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা উচিৎ : গাঙ্গুলী
ভারতের সহকারী হাইকমিশনার এন.কে গাঙ্গুলী বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ থেকে ৫০ বছর আগে স্বাধীন হওয়া বাংলাদেশ আজকে তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে স্বমহিমায়। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকল শ্রেণি পেশার মানুষকে সমান অংশ গ্রহণের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করা উচিৎ। তিনি বলেন, অধ্যক্ষ শামিম ইকবালের মত দেশ প্রেমিকরা সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে যে মহত্তম কাজ করছেন। তা নিসন্দেহে প্রশংসনীয়।
তিনি ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহরস্থ বাংলাদেশ অর্টিজম গবেষণা ও প্রতিবন্ধী স্কুল আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ অর্টিজম গবেষণা ও প্রতিবন্ধী স্কুলের অধ্যক্ষ শামীম ইকবালের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল উর্মি ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনারের সহধর্মিনী মিনাক্ষি গঙ্গোপাধ্যায়, সাবেক ছাত্রনেতা ও হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল। বক্তব্য রাখেন শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাকুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী হেলাল আহমদ, মিনহাজ আহমদ, দিপ্ত সিনহা, স্কুলের সহকারী শিক্ষক শপলা বেগম, লিজা বেগম, তানিয়া আক্তার, ফারিহা বেগম, আমিনা বেগম প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে