editor

প্রকাশিত: 5:41 PM, October 11, 2020

বিয়ানীাবাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার ॥ গ্রেফতার ১

বিয়ানীাবাজারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার ॥ গ্রেফতার ১

অস্ত্র উদ্ধার প্রতীকি ছবি

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরশহরের মা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১টি ভারতীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। ১০ অক্টোবর শনিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই সমীরন দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দোকান তল্লাশী করে অবৈধ এই অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ সময় দোকান কর্মচারী রাকিব আহমদ কে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক মোঃ তাহের সাজু অভিযানের সময় দোকানে ছিলেন না। এ ঘটনায় দোকান মালিক ও কর্মচারী কে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারস্থ শাহাব ম্যানশনে মা টেলিকম নামক মোবাইলের দোকানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন উপজেলার মালিগ্রামের মোঃ আব্দুল কাইয়ুম এর পুত্র মোঃ আবু তাহের সাজু। ঘটনার দিন সন্ধ্যায় বিয়ানীবাজার থানার এস আই সমীরন দাসের কাছে গোপন সূত্রে খবর আসে মা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রয়েছে। যা সন্ত্রাসী কাজে ব্যবহারের পায়তারা চলছে। খবর পেয়ে এসআই সমীরন দাস থানার অফিসার ইনচার্জকে অবগত করেন ও অফিসারের নির্দেশে ৫/৬জন পুলিশের একটি দল নিয়ে রাত প্রায় ৮টায় ঐ দোকানে অভিযান চালান। এ সময় দোকান কর্মচারী রাকিব আহমদ দোকানে থাকলেও দোকানের মালিক মোঃ আবু তাহের সাজু বাহিরে ছিলেন। পুলিশ দোকানের ভিতর বিভিন্ন স্থানে তল্লাশী চালায়। এক পর্যায় তাড়িয়ার মধ্যে রাখা একটি বাক্সের ভিতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ভারতীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র ও গুলি উদ্ধারের পর দোকান কর্মচারী রাকিব আহমদ কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এসআই সমীরন দাস বাদী হয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ০৮, তারিখ ১০/১০/২০২০ইং। মামলার আসামীরা হলেন দোকান মালিক উপজেলার মালিগ্রামের মোঃ আব্দুল কাইয়ুম এর পুত্র মোঃ আবু তাহের সাজু (৩০) ও দোকান কর্মচারী জকিগঞ্জের বীরশ্রী গ্রামের মাজিদ মিয়ার পুত্র রাকিব আহমদ (২০)।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মূল আসামীকে গ্রেফতার করতে সাড়াশী অভিযান চালাচ্ছে। আইনের হাত থেকে কোন অপরাধী রক্ষা পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন