editor
প্রকাশিত: 4:56 PM, January 19, 2022

সুনামগঞ্জের পাথারিয়া-বাংলাবাজার সড়কে বেহাল দশা: ৫ লক্ষ মানুষের চরম দূর্ভোগ
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জনগুরুত্বপূর্ণ পাথারিয়া-বাংলাবাজার সড়কের খুবই বেহাল দশা। ভাংগা-চুরা এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের জন্য আজ পর্যন্ত নেওয়া হয়নি কোন উদ্যোগ। তাই এসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে জেলার ২ উপজেলার ৫ লক্ষ মানুষকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
খোঁজ নিয়ে জানা গেছে- জেলা শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার হতে দিরাই উপজেলার বাংলাবাজার পর্যন্ত মোট সাড়ে ১১ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়ক। ২ উপজেলার বেশি ভাগ ব্যবসায়ীসহ স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই সড়ক দিয়ে চলাচল করে থাকে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সড়কটির বেশির ভাগ অংশ ভেংগে লোহার রঢ বের হয়েগেছে। পাকা সড়ক পরিণত হয়েছে কাঁচা মাটির সড়কে। এজন্য সামান্য বৃষ্টি হলেই কাদায় ভরে যায়। এমতাবস্থায় জীবনের ঝুকি নিয়ে মিনিট্রাক, পিকআপ, অটোরিক্সা, প্রাইভেটকার, লেগুনা ও মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। তাই জরুরী ভিত্তিতে এই সড়কটি দ্রুত মেরামত করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারী বিভিন্ন দফতরে একাধিকবার আবেদন করেছে দিরাই ও শান্তিগঞ্জ উপজেলার ভোক্তভোগী জনসাধারণ। কিন্তু কেউ এব্যাপারে সাড়া দেয়নি। তাই যত দিন যাচ্ছে এসড়কে সৃষ্টি হওয়া গর্তগুলো গভীর হয়ে ছোট পুকুর হয়ে যাচ্ছে। আর সেখানে প্রায় সময় আটকা পড়ছে বিভিন্ন প্রকার যানবাহন।
এব্যাপারে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা হানিফ চৌধুরী, মোটর সাইকেল চালক সহিবুর রহমান, যাত্রী আল-আমিন, সুমন মিয়াসহ আরো অনেকেই দুঃখ প্রকাশ করে বলেন- বর্তমান সরকার সারাদেশের রাস্তাঘাটের এত উন্নয়ন করছে কিন্তু আমাদের এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটির আর উন্নয়ন হয়না। আমাদের কষ্ঠ দেখার কেউ নেই। তাই জীবনের ঝুকি নিয়ে ভাংগা চুরা সড়ক দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।
শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন- দুই উপজেলার জনগুরুত্বপূর্ণ পাথারিয়া-বাংলাবাজার সড়কটি বর্তমানে মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। যাত্রীবাহী গাড়ি উল্টে প্রায় সময় দূর্ঘটনার শিকার হচ্ছে। ভাংগা চুরা এই সড়কটির জন্য লক্ষলক্ষ মানুষ চরম দূর্ভোগে পড়েছে।
এব্যাপারে দিরাই উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন সাংবাদিকদের জানান- পাথারিয়া-বাংলাবাজার সড়কটির বিষয়ে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই সড়কটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক