editor

প্রকাশিত: 4:00 PM, September 21, 2015

সিলেট পেশাজীবী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

সিলেট পেশাজীবী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নাগরিক অধিকার রক্ষার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন সিলেট পেশাজীবী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সিলেটের সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীরকে সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট শিল্পপতি জিয়াউল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সিলেট পেশাজীবী পরিষদের আহবায়ক লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীরের সভাপতিত্বে ও সদস্য সচিব দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট প্রতিনিধি নুরুল ইসলামের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় ২০১৫-২০১৭ সেশনের জন্য এই কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। সভায় বক্তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে করতে এবং সিলেট সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ স্থাপনের জন্য আহবান জানান।

সিলেট পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি সিলেট প্রফেসর লে. কর্ণেল (অব.) আতাউর রহমান পীর, সহ-সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী চৌধুরী আতাউর রহমান আজাদ, সহ-সভাপতি সিলেট বিভাগ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান পরিচালক জিয়াউল হক জিয়া, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার সিলেট প্রতিনিধি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. মনির হোসেন, কোষাধ্যক্ষ সচেতন নাগরিক ফোরামের যুগ্ম সম্পাদক ফয়জল বারী, যুব ও ক্রীড়া সম্পাদক এডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সিলেট ফাইন্সেস টেনিং কলেজের সিইও আসাদুল হক আসাদ, প্রচার সম্পাদক দৈনিক প্রতিক্ষণ পত্রিকার সিলেট প্রতিনিধি সুলতান সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রভাষক তাহিরা হাসান চৌধুরী, কার্যকারী সদস্য বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, কাউন্সিলর দেলওয়ার হোসেন সজীব, প্রকৌশলী রুমেল এম এস রহমান পীর, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, এডভোকেট শামীম হাসান চৌধুরী, সাংবাদিক সিরাজুল ইসলাম ও মিজানুর রহমান।-বিজ্ঞপ্তি

 

 

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের