editor
প্রকাশিত: 9:45 PM, October 26, 2021

আলোয় আলো প্রকল্প চা বাগান ও হাওর এলাকার ছেলেমেয়েদের জীবনমান উন্নয়নে কাজ করছে : বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার মো: খলিলুররহমান বলেছেন, চা বাগান ও হাওর এলাকার ছেলেমেয়েদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা। এ সমস্ত পিছিয়ে পড়া শিশুদের জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই সাথে বেসরকারী সংস্থাগুলো ও অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো আলোয়-আলো । এই প্রকল্পের মাধ্যমে চা বাগান ও হাওর এলাকার ছেলেমেয়েদের জীবনমান উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার সকালে সিলেটজেলা পরিষদ মিলনায়তনে আইডিয়ার উদ্যোগে আলোয়-আলো প্রকল্পের বিভাগীয় পর্যায়ে অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কতা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, এই প্রকল্পের কার্যক্রম খুবই সময়োপযোগী। আমি আইডিয়ার নিকট থেকে এই কার্যক্রমগুলো সম্পর্কে বিষদভাবে অবহিত হয়েছি। উপস্থিত সকল সরকারী ও বেসরকারী অংশিজনদেরকে তিনি আহবান জানিয়ে বলেন, প্রকল্প সমাপ্ত হওয়ার পরেও কার্যক্রমগুলো চালিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন আপনারা। চা-বাগানে কাজ করতে গিয়ে আলোয়-আলো প্রকল্পের কোন অসুবিধা হলে তাকে অবহিত করলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সঞ্চালনায় এবং আইডিয়ার সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক মো: মোসলেম উদ্দিন বলেন, বিগত ৩ বছরে আলোয়-আলো প্রকল্প যে কার্যক্রমগুলো ৩০টি চাবাগান ও ২টি হাওরে বাস্তবায়ন করেছে তার মধ্যে ৭৮টি ইসিডি সেন্টার, ৩২টি শিশু সুরক্ষা কমিটি এবং ৩২টি কিশোর-কিশোরী ক্লাব সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতার মাধ্যমে প্রকল্প সমাপ্ত হওয়ার পরেও চা-বাগান কর্তৃপক্ষের সহযোগিতাসহ চালিয়ে নেওয়া হবে। এছাড়াও তিনি আলোয়-আলো প্রকল্প কর্তৃপক্ষকে যে কোন প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি এডুকো বাংলাদেশের আলোয়-আলো প্রকল্পের ইসিডি সেন্টারসহ সকল কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানান। এজন্য তিনি বাস্তবায়নকারী সংস্থা আইডিয়াকে সময় ঠিক করে কার্যক্রম পরিদর্শনের ব্যবস্থা করতে অনুরোধ করেন।
সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ পরিচালক মো. মামুনুর রশীদ, মহিলা বিষয়ক অধিদফতর সিলেটের উপ পরিচালক শাহিনা আকতার ও এডুকো বাংলাদেশের ম্যানেজার (এডভোকেসী) হালিমা আক্তার। শুরুতে বিশেষ বক্তব্য দেন এডুকো আলোয় আলো প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. শরিফুল আলম। প্রকল্পের কর্মসূচী সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন আইডিয়ার প্রকল্প ব্যবস্থাপক মো. আমিনুর রহমান এবং অতিথিদের স্বাগত জানান আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমদ। সভায় কিশোর কিশোরী দলের সদস্য, ইসিডি ফ্যাসিলিটেটর, পঞ্চায়েত সদস্য ও চা বাগানের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরি তাদের মতামত ব্যাক্ত করেন। চাইল্ডফান্ড কোরিয়ার অর্থায়নে এবং এডুকো বাংলাদেশের সহায়তায় আইডিয়াসহ চারটি সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০টি চা বাগান ও ২টি হাওর এলাকায় এ প্রকল্প কাজ করছে। বিজ্ঞপ্তি
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর