editor
প্রকাশিত: 10:06 PM, July 17, 2023
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, একটানা ৩ মেয়াদে সরকার ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। একজন শেখ হাসিনা আছেন বলেই এ উন্নয়ন কর্মকান্ড সাধন করা সম্ভব হয়ে উঠেছে।
সোমবার (১৭ জুলাই) বিকেলে ফেঞ্চুগঞ্জ বাজারে গণসংযোগকালে ডা. দুলাল বলেন, জননেত্রী শেখ হাসিনার এ অভূতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।
পরে ডা. দুলাল ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ও ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির কার্যালয়ে উপস্থিত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
গণসংযোগকালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েলসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের বিভিন্ন স্থরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১