editor
প্রকাশিত: 11:17 PM, October 3, 2021

পাখির প্রতি বিশ্ববিদ্যালয় ছাত্রীর ভালোবাসা : সিলেটে বিলুপ্তপ্রায় ডাহুক অবমুক্ত
সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রিয়েতেনিয়া পিয়া পাখির প্রতি ভালোবাসা দেখে অবিভূত পরিবেশ ও প্রাণি অধিকার কর্মীরা। পাখির প্রতি তাঁর ভালোবাসা থেকে নগরের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকা বিলুপ্তপ্রায় ডাহুক পাখি ক্রয় করে এটি অবমুক্ত করা ব্যবস্থা করেন ওই ছাত্রী।
খবর পেয়ে রোববার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাপা সিলেটের যুগ্ম সম্পাদক ছামির মাহমুদ পাখি স্থানীয় একটি জলাশয়ের কচুরিপানায় ডাহুক পাখিটি অবমুক্ত করেন।
জানা গেছে, খোজারখলা এলাকায় একজন ব্যক্তি ডাহুক পাখিটি বিক্রির জন্য পায়ে বেঁধে রাখেন। এসময় পাখিটি পালানোর জন্য বার বার রশির বাধ খোলার জন্য ঠোট দিয়ে চেষ্টা করছিল। এই দৃশ্যটি দেখেন ওই এলাকায় বসবাসকারী সিলেট মেট্রোপলিটন ইউনির্ভাসিটির আইনবিভাগের ছাত্রী প্রিয়েতেনিয়া পিয়া। পাখি এভাবে বেঁেধ রাখা অন্যায় জানিয়ে পিয়া ডাহুকটি ছেড়ে দেয়ার জন্য শিকারীর প্রতি অনুরোধ করেন। কিন্তু শিকারী পাখিটি অবমুক্ত করে দিতে রাজি না হলে পাখির প্রতি ভালোবাসা থেকে পিয়া ডাহুকটি ৬০০টাকা দিয়ে ক্রয় করেন ছেড়ে দেয়ার জন্য।
পরে এটি অবমুক্ত করতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সাথে যোগাযোগ করেন তিনি। খবর পেয়ে সেখানে পরিবেশ সংগঠক আব্দুল করিম কিম, সাংবাদিক নেতা ছামির মাহমুদ ও মিঠু দাস জয় সেখানে গিয়ে পাখিটি খোজারখলা এলাকার একটি জলায় অবমুক্ত করেন।
এসময় এক প্রতিক্রিয়ায় বিশ^বিদ্যালয় শিক্ষার্থী প্রিয়েতেনিয়া পিয়া বলেন, পাখি শিকার ও খাওয়া দণ্ডনীয় অপরাধ এবং পাখির উপকারিতা স্কুল-কলেজের পাঠ সূচিতে উল্লেখ থাকলে নতুন প্রজন্মের পাখির প্রতি ভালোবাসা জন্মাবে। তাহলে কেউ এভাবে পাখি শিকার করে দোকানের সামনে বেঁধে রাখার সাহস পাবেনা।
পাখির প্রতি ভালোবাসা দেখানোয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম পিয়াকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আর কেউ এভাবে পাখি বিক্রি করতে দেখলে তাকে জানালে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পাখি উদ্ধার করে অবমুক্ত করার ব্যবস্থা করবেন বলে জানান। তিনি বলেন এভাবে ঘাটের টাকা দিয়ে পাখি ক্রয় করা আর লাগবেনা। আমরা শিকারীকে বনবিভাগের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসব।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, পিয়ার মতো নতুন প্রজন্ম যদি পরিবেশ-প্রকৃতি ও পাখির প্রতি ভালোবাসা দেখায় তাহলে দেশের পশু-পাখি রক্ষার পাশাপাশি আমাদের জীববৈচিত্র রক্ষা পাবে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক নানা দুর্যোগ থেকেও আমরা রক্ষা পাবো। তাই পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় আমরা পিয়াকে অনুসরণ করতে পারি।-বিজ্ঞপ্তি
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
7 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ