editor

প্রকাশিত: 6:58 PM, March 22, 2022

“অবৈধভাবে বালি উত্তোলনের কারণে নদ-নদীর মানচিত্র পরিবর্তন হচ্ছে”

“অবৈধভাবে বালি উত্তোলনের কারণে নদ-নদীর মানচিত্র পরিবর্তন হচ্ছে”

"অবৈধভাবে বালি উত্তোলনের কারণে নদ-নদীর মানচিত্র পরিবর্তন হচ্ছে"

8

সিলেট অঞ্চলের নদ-নদী নিয়ে নাগরিক শুনানি

সিলেটের নদ-নদীতে অবৈধভাবে বালি উত্তোলন এখন প্রকট সমস্যায় রূপ নিয়েছে। নদী থেকে অপরিকল্পিত ও অবৈধ্যভাবে বালি উত্তোলনের ফলে  নদ-নদীর তীর ভাঙনে নদীর মানচিত্র পরিবর্তন হচ্ছে। নদী ভাঙনে বিলিন হচ্ছে অনেক ফসলি জমি, বাড়ি ঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এই সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাপাসহ ছয়টি পরিবেশবাদী সংগঠন একটি নাগরিক শুনানি কর্মসুচির আয়োজন করে। হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেলা ১১টায়  বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে এই নাগরিক শুনানি’র কার্যক্রম শুরু হয়।
সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদী থেকে বালু উত্তোলনের বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নাগরিক
প্রতিনিধিরা শুনানিতে অভিযোগ উত্থাপন করেন।
পাঁচ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড অভিযোগকারীদের বক্তব্য শোনেন। জুরি বোর্ডের প্রধান ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুদীপ্ত অর্জুন, প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, লেখক তাহমিনা বেগম গিনি ও প্রবাসী কমিউনিটি নেতা
অ্যাডভোকেট রাফি চৌধুরী।
প্রতীকী এই কর্মসূচিতে জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিনিধিত্ব করেন সুরমা রিভার ওয়াটারকিপার  আব্দুল করিম কিম, প্রশাসনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহমিনা খান এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষে উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ উদ্দিন শুভন।
অভিযোগগুলোর পক্ষ অবলম্বন করে সাক্ষী হিসেবে বক্তব্য রাখেন  সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বিশিষ্ট সাংবাদিক সোয়েব চৌধুরী , অ্যাডভোকেট বিজন বিহারী দাস, লেখক ও গবেষক সিদ্দিকী হারুন প্রমুখ।
শুনানিতে সিলেট বিভাগের বিভিন্ন নদী থেকে অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মানুষেরা। তারা জেলা প্রশাসনের কাছে এসব সমস্যার প্রতিকার চেয়েছেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাপা হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
নাগরিক শুনানির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা), ওয়াটারকিপার্স  বাংলাদেশ, খোয়াই রিভার ওয়াটারকিপার,  সুরমা রিভার ওয়াটারকিপার, সারি বাঁচাও আন্দোলন এবং  বাঁচাও বসিয়া নদী ঐক্য পরিষদ।
নাগরিক শুনানিতে বলা হয়, সুরমা, কুশিয়ারা, খোয়াই, মনু, যাদুকাটা, সারি, গোয়াইন, পিয়াইন, ধলা, লোভা, ধলাই, লাঘাটা, করাঙ্গি, চেঙেরখাল, কালনি, রত্না, নলজুর, চেলা, চলতি, ধোপাজান নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধ্যভাবে নির্বিচারে বালি উত্তোলন চলছে। যা বন্ধে প্রশাসনের নির্লিপ্ততা রয়েছে। অবাদে বালি উত্তোলনের কারণে নদীগুলোর তীর ভেঙে সাধারণ মানুষকে সর্বশান্ত করছে। নদী থেকে বালি উত্তোলনের জন্য সরকার নির্ধারিত বালি মহাল ইজারা প্রদান করে। কিন্তু এক শ্রেণীর মানুষ ইজারা নেয় এক জায়গার আর বালি উত্তোলন করে অন্য জায়গায়। ইচ্ছেখুশি মতো ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করতে থাকে। যা নদীর ক্ষতিতো করেই, পাশাপাশি নদী তীরবর্তী মানুষকে সর্বশান্ত করে দেয়।
নাগরিক শুনানি শেষে আট দফা পর্যবেক্ষণসহ রায় ঘোষণা করেন জুরি বোর্ডের প্রধান শরীফ জামিল।
রায়ে বলা হয়, বালু উত্তোলনের জন্য সিলেট অঞ্চলের নদ-নদী ও জলাশয়সহ সংশ্লিষ্ট গ্রাম ও কৃষি জমি এবং প্রাণ-প্রকৃতি চরম হুমকির সম্মুখীন। এতে সমাজে একটি অবৈধ সুবিধাভোগী শ্রেণীর উত্থান ঘটেছে। যা জননিরাপত্তার জন্য হুমকি। বালি মহাল ব্যবস্থাপণা কমিটিতে সংশ্লিষ্ট এলাকার জনগণ ও নাগরিক প্রতিনিধির সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। জুরি বোর্ড লক্ষ্য করেন যে, বালি উত্তোলন একটি প্রয়োজনীয় বিষয় তবে তা পরিকল্পিত হওয়া বাঞ্চনীয়। এক্ষেত্রে দেশের প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।  বালি মহালের তালিকা  যথাযথভাবে প্রনয়ন করে জনগণের জন্য উন্মুক্ত করতে হবে এবং নির্দিষ্ট বালু মহালের সীমানায় সাইনবোর্ড লাগাতে হবে।
আদালতের রায় অনুযায়ী জাতীয় নদীরক্ষা কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা ও নদী কমিশন আইনকে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। একই সাথে উপজেলা-জেলা ও বিভাগীয় কমিটিকে অন্তর্ভুক্তিমূলক গঠন ও কার্যকর করতে হবে। যৌথনদী কমিশনকে দেশের সীমান্তবর্তী নদী সমুহের পানি, পলি, বালু এবং অন্যান্য খনিজ উপাদানের প্রবাহ ও পরিমান সংক্রান্ত তথ্যপ্রাপ্তি ও তা ব্যাবহারের ব্যাবস্থা করতে হবে। সংশ্লিষ্ট সরকারী ও স্থানীয় সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ, প্রনোদনা, শাস্তি নিশ্চিত করতে হবে।
বালি উত্তোলন, নদী ব্যাবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সরকারি, বেসরকারী সামাজিক সংগঠন সমুহকে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।
নাগরিক শুনানিতে পিয়াইন, ডাউকি, ধলা, লোভা ও চেঙেরখাল নদীর পক্ষে আব্দুল হাই আল হাদী, খোয়াই নদী মাসুলি এলাকা থেকে অভিযোগ করেন শেখ ওসমান গনি রুমি, খোয়াই নদী শায়েস্তাগঞ্জ এলাকা ও সুতাং নদী  নিয়ে সাংবাদিক মামুন চৌধুরী, সারি নদী নিয়ে অভিযোগ দায়ের করেন শামিম আহমেদ, খোয়াই নদীর চুনারঘাট অংশ নিয়ে অভিযোগ দায়ের করেন মনসুর আহমেদ এবং নুর উদ্দিন সুমন, কুশিয়ারা নদী নবীগঞ্জ অংশ নিয়ে অভিযোগ করেন সাংবাদিক সনি চৌধুরী, জাদুকাটা, ধোপাজান নদী নিয়ে কথা বলেন শিমন চৌধুরী, কুশিয়ারা ও কালনী নদীর আজমিরীগঞ্জ এলাকাযর পক্ষে সাংবাদিক শরীফ চৌধুরী, রত্না, কুশিয়ারা এবং হাওর অঞ্চলের বালুচর নিয়ে কথা বলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন, সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 5 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
3