editor

প্রকাশিত: 7:45 PM, December 10, 2021

কবি নজরুল মেমোরিয়াল স্কুলে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

কবি নজরুল মেমোরিয়াল স্কুলে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

কবি নজরুল মেমোরিয়াল স্কুলে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা ও পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে

আজকের শিশুরা আগামী দিনে দেশের মূল চালিকা শক্তি হবে। বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের মেধা ও মনন বিকশিত হয়। তাই মেধাবী শিক্ষার্থীদের পরিচর্যা এবং পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। শিক্ষার প্রসার এবং জাতিকে শিক্ষিত করার জন্য সরকার প্রতি বছর বিনামূল্যে বই বিতরণ করছে।
কবি নজরুল মেমোরিয়াল স্কুলে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বিকালে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গাজী মো. শাহেদ। স্কুলের প্রধান শিক্ষক শ্যামসুন্দর রায় এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ।
কবি নজরুল মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনুষ্ঠানের মূল আয়োজক এস.এম আল-আমিন ও মাকসুদুল হাসান আরিফের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট এর সভাপতি বদরুল আলম, উদয় হাসান, সফিক খান ও নিত্যনন্দা পাল। এসময় উপস্থিত ছিলেন
স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী মো. শাহেদ বলেন, বঙ্গবন্ধু কন্যা সফল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ সারা বিশে^র বুকে মাথা উচুঁ করে দাড়িঁয়েছে। সবাইকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে বড়ো মানুষ হওয়া যায় না। স্বপ্নই মানুষকে তার লক্ষ্য পর্যন্ত নিয়ে যায়।
কবি নজরুল মেমোরিাল স্কুলের ১০ বছর পূর্তি উপলক্ষে মেধা বৃত্তি (৫ম শ্রেণী)- ২০২১ ‘এ গ্রেড’ পেয়ে ১ম স্থঅন অধিকার করে আল হিকমা বিদ্যানিকেতনের শিক্ষার্থী শোহাদা জান্নাত ফাবিহা, ২য় স্থান সিটি মডেল স্কুলের শিক্ষার্থী তীর্থ পাল এবং ৩য় স্থান খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া হক। এ গ্রেডে ৮ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ জুমন। গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানকে জমজমাট করে তোলেন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে