editor
প্রকাশিত: 4:35 PM, July 26, 2022

ওসমানীনগরে প্রবাসী পরিবারের ৫ সদস্য অচেতন উদ্ধার, বাবা-ছেলের মৃত্যু
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে একই পরিবারের ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এছাড়া নিহতের স্ত্রী ও অপর ২ ছেলে-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার হুলিয়ারবন এলাকায় তাজপুর ইউপি চেয়ারম্যান ঝলক পালের বাসায় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা যুক্তরাজ্য প্রবাসী। সম্প্রতি তারা ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, ওসমানীনগরের বড় দিরারাই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও মৃত রফিকুল ইসলামের ছেলে মাহিকুল ইসলাম (১৮)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন মৃত রফিকুল ইসলামের স্ত্রী হুছনারা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও সামিয়া ইসলাম (২০)।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ২ জন মারা যান এবং ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা যুক্তরাজ্য প্রবাসী শুনেছি। কিন্তু তার স্বপক্ষে কোনো তথ্য পাচ্ছি না।
তিনি বলেন, তারা ওই বাসায় ভাড়া থাকতেন। তার ধারণ তাদের কোনো কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল। এরমধ্যে ২ জন মারা গেছেন। এ ঘটনার নেপথ্যের তথ্য বের করতে সচেষ্ট রয়েছে পুলিশ।
এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) ফরিদ উদ্দিন ঘটনাস্থলে যান। তিনিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের বলেন, হতাহতরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাহিকুল ইসলাম মারা গেছেন।
ওই ভবনের অপর ফ্লাটের বাসিন্দা ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, গত ১২ জুলাই তারা যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন। এরপর ১৮ তারিখ সিলেটে এসে ওই ফ্লাটের দোতলার একটি ইউনিটে ভাড়া করে অবস্থান করছিলেন। তারা ছেলের চিকিৎসার সুবিধার্থে বাসাটি ভাড়া নিয়েছিলেন। সোমবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশি ফ্লাটের নিকটাত্বীয়রা ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ মিলেনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। বিষক্রিয়ায় আক্রান্ত পুরো পরিবার। তাদের দুইজন মারা গেছেন। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। তবে কীভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হলেন, এটি খতিয়ে দেখা হচ্ছে।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও