editor
প্রকাশিত: 11:44 PM, October 11, 2022

কোম্পানীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বদরুল আলম বদিল (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শাহ আরেফিন টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বদরুল আলম ওই ইউনিয়নের চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, এদিন ভোর রাতে পার্শ্ববর্তী মতিয়া টিলা এলাকায় মাছ ধরতে যান বদরুল আলম। সকাল সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে শাহ আরেফিন টিলা এলাকায় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বদরুল আলম বদিল সকালে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার পুলিশকে অবহিত করে মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।
এদিকে বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সরকারি অনুদানের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংকে জানান, বদরুল আলম বদিলের দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 শুক্রবার (২১
1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
8 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)