editor
প্রকাশিত: 12:06 AM, October 12, 2022

গুঞ্জন নিয়ে হুঁশিয়ারি পূজার
অনলাইন ডেস্ক
চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের বিয়ে ও সন্তানের বিষয়টি তারা প্রকাশ্যে আনেন ক’দিন আগে। এবার আরেক চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে শাকিবের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গতকাল সকাল থেকেই নেটদুনিয়ায় শাকিব-পূজার বিয়ের খবর নিয়ে আলোচনা শুরু হয়। বলা হচ্ছে, পূজাকে ধর্মান্তরিত করে গত ২২শে সেপ্টেম্বর বিয়ে করেছেন শাকিব। যদিও বিষয়টি নিয়ে সরাসরি তারা কথা বলেননি কেউ। তবে গতকাল বিকাল নাগাদ বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন পূজা। শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনের বিপরীতে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পূজা লিখেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সুঅভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে- এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি।
চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি। পূজা লিখেছেন, ক’দিন ধরে খেয়াল করছি আরেক জনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে।
ফেসবুকের ব্যক্তিগত আইডি পেজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টি আমি এড়িয়ে গিয়েছি। কারণ এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণা তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এ বিষয়টি নিয়ে আমি ভীষণ বিরক্ত। আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। যারা আমাকে নিয়ে মিথ্যা গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যা গুঞ্জন রটানো হয়। আমি স্পষ্ট করে জানাচ্ছি, দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক। এদিকে পূজা চেরি ক’দিন আগেই যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। গুঞ্জন রয়েছে সেই ভিসা পাওয়ার ব্যাপারেও সব ধরনের সহযোগিতা এ নায়িকাকে করেছেন শাকিব খান। শীর্ষ এ নায়কের পরবর্তী কয়েকটি ছবিতেও পূজার কাজ করার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে